Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অগ্নিমূল্য সবজির দাম, মঙ্গলে বাজার কমিটির সঙ্গে বৈঠকে মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাজারে অগ্নিমূল্য সবজির দাম। আর তাতে কার্যত নাজেহাল অবস্থা আমজনতার। এই আবহে সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে ওঠে  বাজারে মূল্যবৃদ্ধি প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী জানান, মঙ্গলবার বিকেল ৪ টে নাগাদ বাজার কমিটির সঙ্গে বৈঠক রয়েছে। সেখানে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

বাজারে দাম নিয়ন্ত্রণে কোমর বেঁধে নামছে রাজ্য প্রশাসন। সম্প্রতি  কেউ অতিরিক্ত দাম নিচ্ছেন কিনা, তার ওপরে নজর রাখতে রাজ্য কৃষি বিপণন দফতরের(Agricultural Marketing Department) আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।  শুধু তাই নয়, সূত্রের দাবি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে খুব শীঘ্রই টাস্ক ফোর্সের বৈঠকও ডাকতে চলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কৃষি বিপণন দফতরের আধিকারিকদের অভিমত, বাজারে শাকসবজির থেকেও তাঁদের এখন সব থেকে বড় মাথা-ব্যাথা হয়ে দাঁড়িয়েছে আলু-পেঁয়াজের দাম।  

বর্তমানে বাজারে গেলেই মধ্যবিত্তদের হচ্ছে পকেট খালি। জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা কিলো দরে। চন্দ্রমুখী আলু ৪০/৪৫ টাকা কিলো। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা কিলো দরে। বেগুন বিক্রি হচ্ছে ১৫০ টাকা কিলো দরে। পটল প্রতি কিলো ৪০-৫০ টাকা দরে। ঢেঁড়শের দাম কিলো-প্রতি ৬০ টাকা ছাড়িয়েছে। কাঁচা পেঁপের দাম ৫০ টাকা কিলো। আদার দাম প্রতি কিলো ২৫০ টাকা। রসুনের দাম কিলোয় ৩০০ টাকা ছুঁয়েছে। টম্যাটো বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকা কিলো দরে। এখান থেকেই পরিস্কার যে বাজারে গেলে কতটা চাপ পড়ছেন আমজনতা। এই আবহে বাজার কমিটির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00