Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সত্যের জয় হয়েছে’, সুপ্রিম নির্দেশকে স্বাগত জানিয়ে টুইট অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি যাওয়া প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা স্বস্তির খবর পেয়েছেন। মঙ্গলবার দেশের শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে। আর ওই রায়ের পরেই টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে সত্যের জয় হয়েছে বলে দাবি তাঁর। পাশাপাশি বিজেপিকেও খোঁচা দিয়েছেন রাজ্যের শাসকদলের প্রধান সেনাপতি।

লোকসভা ভোটের মধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেলকে অবৈধ ঘোষণা করেছিল। ফলে এক ধাক্কায় চাকরি হারিয়েছিলেন ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকা। কিন্তু কলকাতা হাইকোর্টের ওই রায় নিয়েই শুরু হয়েছিল রাজনৈতিক বিতর্ক। কীভাবে অযোগ্যদের সঙ্গে যোগ্যদের একই দাঁড়িপাল্লায় বিচার করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আইনজীবীরা। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হজয়েছিল রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ। এদিন ওই মামলার শুনানি শেষে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের রায়ের উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। ফলে এখনই ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে না। সেই সঙ্গে চাকরিহারাদের বেতন ফেরাতেও হবে না।

এদিন শীর্ষ আদালতের রায়ের পরেই নিজের ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘গত সপ্তাহে বাংলার ভাবমূর্তি ক্ষুন্ন করতে এবং পশ্চিমবঙ্গ সরকারকে অস্থিতিশীল করতে বিজেপি যে বোমা ছুড়েছিল তা নিস্ক্রিয় করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সত্যের জয় হয়েছে। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালাব এবং তাঁদের সঙ্গে থাকব, জয় বাংলা।’

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00