Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মা উড়ালপুলে চিনা মাঞ্জায় জখম ট্রাফিক সার্জেন্ট

রবিবার ডিউটি থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে বাইকে চেপে যাচ্ছিলেন ওই ট্রাফিক সার্জেন্ট। 

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মা উড়ালপুলে চিনা মাঞ্জায় দুর্ঘটনার ঘটনা ঘটল। এবার চিনা মাঞ্জায় দুর্ঘটনার জেরে জখম হলেন এক ট্রাফিক সার্জেন্ট। জখম ট্রাফিক সার্জেন্টের নাম হাসানুজ্জামান। রবিবার ডিউটি থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে বাইকে চেপে যাচ্ছিলেন ওই ট্রাফিক সার্জেন্ট। 

রবিবার বাইকে করে ডিউটি থেকে বাড়ি ফিরছিলেন ওই ট্রাফিক সার্জেন্ট। মা উড়ালপুলে যথেষ্ট গতি নিয়েই ছুটছিল বাইকটি। আচমকা হাসানুজ্জামান বুঝতে পারেন তার কপাল কেটে গিয়েছে, সুতোর মতো কিছু একটার টান অনুভব করেন তিনি। এর পর হাত দিয়ে সেটাকে ধরতে গেলে হাতও কেটে যায় তাঁর। রক্তাক্ত অবস্থায় চলন্ত বাইক থামিয়ে দিয়ে আহত অবস্থায় দাঁড়িয়ে যান ওই ট্রাফিক সার্জেন্ট।

উল্লেখ্য এর আগে একাধিকবার মা উড়ালপুলে বাইক আরোহীরা চিনা মাঞ্জার কবলে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। এবার এক ট্রাফিক সার্জেন্ট দুর্ঘটনার কবলে পড়লেন। চিনা মাঞ্জায় দুর্ঘটনা রুখতে ইতিমধ্যে লালবাজারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি চিনা মাঞ্জা থেকে ঘটে যাওয়া একের পর এক দুর্ঘটনা রুখতে মা ফ্লাইওভারের পুরোভাগে দু’দিকে লোহার জাল লাগানোর জন্য কেএমডিএ ( KMDA)-র কাছে প্রস্তাব দিয়েছে কলকাতা পুলিশ।  ২০২১ সালে পুজোর সময় কলকাতা পুলিশের তরফে প্রস্তাব দেওয়া হয়, পরীক্ষামূলকভাবে মা উড়ালপুলের ৯০০ মিটার পর্যন্ত লোহার জাল লাগানো হোক। তার পর কুড়ি লাখ টাকা ব্যয়ে সেই লোহার জাল লাগানো হয়েছিল। এই পদক্ষেপে যদিও ফল মিলেছে। যে অংশে জাল লাগানো হয়েছিল, সেই অংশে চিনা মাঞ্জায় দুর্ঘটনা ঘটেনি।

শহরে ফের ভাঙল পুরনো বাড়ি! এন্টালিতে বাড়ি ভেঙে আহত ২

বন্ডেলগেটে আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত এক দমকলকর্মী

টোটো- পিকআপ ভ্যানের সংঘর্ষ, মৃত্যু দুই যুবকের, জখম আরও ১

মালদায় ফের শুট আউট, দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ টোটোচালক

বিজেপি বিধায়কের বাড়িতে রক্তারক্তি কাণ্ড, ভাগচাষির মাথায় কোপ

নবদ্বীপে মাইক বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, জখম একাধিক, পুলিশের গাড়িতে ভাঙচুর

ফসল কাটা নিয়ে ধুন্ধুমার নওদা, চলল এলোপাথাড়ি গুলি, আহত ৩

মালদহে ফের চলল গুলি, লিচু বাগানে আচমকাই আক্রমণ যুবককে

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00