Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ক্ষমতা থাকলে আমায় টাচ করে দেখবেন’,  রাম-বামকে চ্যালেঞ্জ মমতার

কলকাতার ধর্মতলার ডোরিনা ক্রশিংয়ের সভা থেকে মমতা আর জি কর হাসপাতালে ভাঙচুরের দায় ঠেললেন বাম আর বিজেপির দিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আন্দোলনে আমার জন্ম। আন্দোলনেই আমার মৃত্যু হবে। ক্ষমতা থাকলে আমায় টাচ করে দেখবেন।’ শুক্রবার কলকাতার(Kolkata) ধর্মতলার(Esplanade) ডোরিনা ক্রশিংয়ের(Dorina Crossing) সভা থেকে রাম-বামকে এই ভাষাতেই কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বাংলার অগ্নিকন্যা তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায়(R G Kar Incident) এদিন অর্থাৎ শুক্রবার মৌলালী থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই প্রতিবাদ মিছিলেই আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রাইয়ের ফাঁসির দাবিতে রাজপথে পা মেলান বাংলার মুখ্যমন্ত্রী। সেই মিছিল শেষে ডোরিনা ক্রশিংয়ের সভা থেকেই তিনি আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় কাঠগড়ায় তোলেন বাম(CPIM) আর বিজেপিকে(BJP)। সেই সূত্রেই তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দুই রাজনৈতিক দলকে।

আরও পড়ুন, ‘ধর্ষকের ফাঁসি চাই’, রবিবারের মধ্যে ডেডলাইন বেঁধে দিলেন মমতা

এদিনের সভা থেকে দুই রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে মমতা জানান, ‘ফেক ভিডিও তৈরি করে মানুষকে উত্তেজিত করে দিচ্ছে কেউ কেউ। সব সংবাদ সত্য নয়, সোশ্যাল মাধ্যমে পয়সা কামানোর জন্য, রাজনীতি করার জন্য মিথ্যে ঘটনা বানানো হচ্ছে। কতগুলি নেতা, নেত্রী এখন তৈরি হয়েছে, বিলকিস বানোর ঘটনায় তারা প্রতিবাদ করে না, উন্নাওতে প্রতিবাদ করে না, কুস্তিগীরদের সঙ্গে অভব্য আচরণ হলে চোখে দেখে না। রাজভবনে শ্লীলতাহানি হলে প্রতিবাদ করে না। দোষীদের ফাঁসি হোক, আমরা ফাঁসির পক্ষে। রাজ্য সরকার  কলকাতা পুলিশকে সবরকম সাহায্য করবে। প্রত্যেক ছাত্রছাত্রীদের কথা শুনে কলকাতা পুলিশ কাজ করেছে। সবরকম পরীক্ষা করেছে, ডগ স্কোয়াড পাঠিয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে, যত এভিডেন্স, সব সংগ্রহ করেছে। রাত দুটো পর্যন্ত আমি ওদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। হাজরায় আমায় মেরে ফেলার ভাবনায় কে ছিল! কার আমলে অনিতা দেওয়ান ধর্ষিত হয়েছিলেন? সিঙ্গুরে তাপসী মালিক খুন হয়েছিল কার আমলে? নন্দীগ্রামে গুলি চলেছিল কার আমলে? সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে। তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই, বিজেপি রাজ্যে আছে! জিজ্ঞেস করুন!’

আরও পড়ুন, ভোটের পরে আবারও কলকাতার রাজপথে মমতা, এবার নামলেন ফাঁসির দাবিতে

তৃণমূল সুপ্রিমো বলেন, ‘জাতীয় পতাকার অপব্যবহার করেছে বিজেপি। শাস্তি হওয়া উচিত। বাংলায় একটা ইঁদুর কামড়ালেও সেন্ট্রাল টিম পাঠাতে হয়। আমরা ভদ্রতা করব, আর আপনারা ভাববেন আমরা দুর্বল, এটা হতে পারে না। কামদুনি কেসে ফাঁসি দিতে চেয়েছিলাম, কোর্ট যাবজ্জীবন দিয়েছিল। এবার ফাঁসি চাই, এবার আর ছাড়ব না। সেদিন রাতে যা ঘটেছিল, পুলিশের কাছে যা যা ছিল, পুলিশ দিয়ে দিয়েছে। পুলিশ ৯০% এভিডেন্স সংগ্রহ করেছিল, ১৬৪ জনের টিম তৈরি করেছিল। মৃতার বাবা-মা বলেছিল, ভরসা আছে তদন্তে। আমি রবিবার অবধি সময় চেয়েছিলাম। আরও অনেককে ডাকার কথা ছিল, আপনারা সময় দিলেন না। ৩৪ জনকে ডেকেছিল, জিজ্ঞাসাবাদের সময় পায়নি। আপনাদের তর সইল না। আপনারা মমতা ব্যানার্জীকে অপমান করতে চাইলেন। লজ্জা করে না বিজেপি আর সিপিএম? একটা অমানবিক ঘটনা নিয়ে দানবিকতা করে চলেছেন। আপনারা প্রমাণ লোপাট করতে আরজি করে হামলা করেছিলেন। ফ্লোরটা গুলিয়ে ফেলে আসল ভাঙচুর করতে পারেনি। আপনারা সিসিটিভি ভেঙেছেন। সিপিএম, বিজেপি, আপনারা অপেক্ষা করতে পারতেন, সময় দিলেন না। হাসপাতালের এভিডেন্স নিতে সময় লেগেছে। এগুলো বাইরে বলা যায় না। আপনারা রাজনীতি করলেন।’

আরও পড়ুন, আর জি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে আটক করল সিবিআই

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘মেয়েটি রাত ১টায় খেয়েছিল, ২টোয় ঘুমোতে যায়। তার পরে ৯টা অবধি ও কী করল, আপনারা কেউ খোঁজ নিলেন না? এটা জরুরি পরিষেবা। কত প্রেসক্রিপশন লেখাতে হয়, ওষুধ জানতে হয়। সে অতক্ষণ কী করল? বিজেপি, সিপিএমের টাকায় কিছু সোশ্যাল মিডিয়া চলছে, চ্যানেল চলছে। সেখান থেকে যথেচ্ছ ফেক নিউজ, ফেক ভিডিও ছড়ানো হচ্ছে। আমাকে শান্ত থাকতে দিন, যত শান্ত থাকব তত ভাল। নাহলে আমি টর্নেডো, সাইক্লোন হয়ে যাই, জীবন্ত লাশ হয়ে যাই। কোথায় মারবেন আমাকে, পুলিশ থাকবে না, এক যাব, গুলি করে মারুন। দেখব কত ক্ষমতা। কিন্তু আমাকে চমকালে ধমকালে কোনও লাভ নেই। আমি চাই না কুৎসা করতে। সিবিআই তদন্ত করছে। বিচারাধীন। আইন হাতে নেবেন না। আমরাই এক মাত্র লোকসভায় ৩৮ শতাংশ মহিলাদের নির্বাচিত করে পাঠিয়েছি। পুরসভায় ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। সন্তান মানুষের জন্য ছুটি দিয়েছি। স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার হলেন পরিবারের মহিলা। কন্যাশ্রী, রূপশ্রী রয়েছে। ছেলেদের জন্যও রয়েছে। আপনারা এক পায়ে দাঁড়িয়ে রয়েছেন। একটা পা নীতীশের ওপর,অয়ার একটা পা চন্দ্রবাবুর ওপরে। দেশে একটাও মহিলা মুখ্যমন্ত্রী করেননি। আমি নিজেকে মহিলা মনে করি না। আমার কাছে ভাই, বোন, হিন্দু, শিখ, সকলে সমান। আমরা চরিত্র হনন করে, কুৎসা করে খাই না। মণিপুর সামলাতে পেরেছন? নাগাল্যান্ড, অসম সামলাতে পেরেছেন? যতই কুৎসা করা হোক, সত্য সামনে আসবেই। আর সত্য মানতে কারোর কোনও অসুবিধা নেই।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00