Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সমাজমাধ্যমে সাড়া ফেলেছে তৃণমূলের  ‘মোটা ভাই, ভোট নাই’ প্রচার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কলকাতায় মেগা জনসভা করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই  সকাল ১০টা থেকে তৃণমূলের প্রচার শুরু হয়েছে।‌ শহরের বিভিন্ন জায়গায় তৃণমূলের আইটি সেলের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে হোর্ডিং টাঙানো হয়েছে। সেই পোস্টার এবং ব্যানারগুলিতে লেখা, ‘মোটা ভাই, ভোট নাই’। পাশাপাশি এক্স হ্যান্ডেলেও চলছে তৃণমূলের প্রচার।  মাত্র আধ ঘণ্টায় এক্স হ্যান্ডেলের ৩০ টি  ট্রেন্ডিয়ের মাঝে   ৯ নম্বর জায়গায় রয়েছে তৃণমূলের  ‘মোটা ভাই ভোট নাই’।

প্রসঙ্গত, শাহের সভার আগেই মহানগরে ছড়িয়েছে ‘মোটা ভাই, ভোট নাই’ পোস্টার-হোডিং। শ্যামবাজার থেকে শুরু করে উল্টোডাঙা, সল্টলেক, শিয়ালদা, শ্রীমানি বাজার রবীন্দ্র সরণী, রাম মন্দির পেট্রোল পাম্প, হ্যারিসন রোড,এমজি রোড, আর্মহারস্ট স্ট্রীট ক্রসিং, শিয়ালদা স্টেশন, বউবাজার ক্রসিংয়ে  সহ একাধিক জায়গায় নজরে পড়েছে সেই হোডিং। বুধবার কেন্দ্রীয় প্রকল্পে ‘বঞ্চিত’দের নিয়ে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করছে বিজেপি।  তবে তৃণমূলের দাবি , লোকসভা ভোটের আগে আগে রাজ্যে এসে প্রচার সেরে যাচ্ছেন শাহ।

তৃণমূলের আইটি সেলের এক নেতা জানিয়েছেন , ‘ ভোটের প্রচার করে মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করতে বাংলায় আসছেন ‘মোটা ভাই’ অমিত শাহ। বাংলায় আবার প্যাসেঞ্জারি শুরু করেছেন তিনি। কিন্তু যে কারণে তিনি আসছেন, সেই ভোট আর তাঁর দল বিজেপির জন্য নেই।’ ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ধর্মতলা চত্বরে এসে ভিড় জমাতে শুরু করেছেন বিজেপির কর্মী-সমর্থকেরা। 

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00