Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

LIC বেসরকারিকরণের প্রতিবাদে দেশজুড়ে তৃণমূলের আন্দোলন কর্মসূচি

শনিবার দলের সদর দফতরে ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি:  জীবন বিমা বেসরকারি করণের প্রতিবাদে দেশজুড়ে এবার আন্দোলনে নামতে চলেছে তৃণমূল। দলের এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যসভার সাংসদ তথা জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায়। পথে নেমে আন্দোলনের পাশাপাশি সংসদেও তারা কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাবে।

২০২০ সালের বাজেট ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, কেন্দ্র আগামীদিনে এলআইসিতে বেসরকারি বিনিয়োগের দরজা খুলে দেবে। ভারতীয় জীবন বিমার কিছু শেয়ার তারা বাজারে ছেড়ে দেবে। যদিও কত শতাংশ শেয়ার ছাড়া হবে, সে ব্য়াপারে বাজেট বক্তৃতায় জানানো হয়নি।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আগামী ১১ মার্চ বাজারে আসতে পারে সর্ববৃহৎ বিমা সংস্থার আইপিও। তবে প্রথম দু’দিন শুধু বড় মাপের বিনিয়োগকারীদের আইপিও খোলা হবে। জানা গিয়েছে, ১৩ বা ১৪ মার্চ থেকে সাধারণ বিনিয়োগকারীরাও এলআইসির শেয়ার কিনতে পারবেন। এই খবর প্রকাশ্যে আসতেই তৃণমূল কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়। ডাকা হয় সাংবাদিক বৈঠক। সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ জানান, কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আগামীদিনে দেশজুড়ে আন্দোলন করবেন।

পাশাপাশি দলের আগামী দিনের কয়েকটি কর্মসূচির কথাও সুখেন্দু শেখর রায় শনিবার সাংবাদিক সম্মেলনে জানান। সেই সব কর্মসূচির মধ্যে রয়েছে, বাংলার পাশাপাশি অন্যান্য যে সব রাজ্যে সংগঠন খোলা হয়েছে, সে সব জায়গায় আগামী ৮ মার্চ পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস। ১০ মার্চের পর দিল্লিতে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক বসবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00