Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শীঘ্রই আরও একটা লোকসভার ভোটের সম্ভাবনা, প্রস্তুতি শুরু করে দিচ্ছে তৃণমূল

আগামী ৬ মাস থেকে ১ বছরের মধ্যে আরও একটি লোকসভা নির্বাচনের সম্ভাবনা এখন নানা মহলে উস্কে উঠছে। তাই সেই নির্বাচনের প্রস্তুতিও সেরে রাখছে তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের বুকে হয়ে যাওয়া অষ্টাদশ লোকসভা নির্বাচনে(Loksabha Election 2024) নির্দিষ্ট কোনও দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে উঠতে পারেনি। যেখানে সরকার গড়ার জন্য ২৭২জন সাংসদের প্রয়োজন, সেখানে বিজেপির(BJP) জয়ের রথ থেমে গিয়েছে ২৪০টি আসনেই। কংগ্রেস তো আরও পিছনে ৯৯ আসন পেয়ে যাত্রা শেষ করেছে। তবে বিজেপির নেতৃত্বাধীন জোট NDA ২৯২টি আসন পেয়েছে। আর তাই তেলেগু দেশম এবং সংযুক্ত জনতা দলের সমর্থনে ফের সরকার গড়তে চলেছেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। আগামী রবিবার তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন। কিন্তু সেই শপথের আগেই যেভাবে দুই প্রধান শরিক দল ছাড়াও অনান্য দলগুলি মন্ত্রীত্বের দাবি জানাচ্ছে তা দেখে ভোট বিশেষজ্ঞদের অনুমান, এই সরকার বেশিদিন স্থায়ী নাও হতে পারে। সেক্ষেত্রে চলতি বছরের শেষ দিকেই আরও একটা লোকসভা নির্বাচন হয়ে যেতে পারে। আর তাই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসও(TMC) যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে চাইছে।

ভোট বিশেষজ্ঞদের অনুমান যে মিথ্যা নয় সেটা ছত্তিশগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল শুক্রবার সন্ধ্যাতেই সংবাদমাধ্যমে জানিয়ে দেন। তিনি জানিয়েছেন, ‘আপনারা সবাই প্রস্তুত থাকুন। ৬ মাস থেকে ১ বছরের মধ্যেই আবার নির্বাচন হতে চলেছে।’ তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বাঘেলের এই অনুমানের সঙ্গে দ্বিমত নয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাঁদেরও অনুমান, শরিকদের চাপ বেশি সহ্য করতে পারবেন না খোদ নরেন্দ্র মোদি। চাপ মানতে পারবে না বিজেপিও। সেই ক্ষেত্রে তাঁরা বিরোধীদের সুযোগ না দিয়ে একতরফা ভাবে লোকসভা ভেঙে দিয়ে ফের ভোটের দামামা বাজিয়ে দিতে পারে।

সেক্ষেত্রে আগামী ৬ মাস থেকে ১ বছরের মধ্যে আবারও ভোট হতে পারে দেশে। আর তাই এখন থেকেই তার প্রস্তুতি সেরে রাখতে চাইছেন জোড়াফুল শিবির। বিশেষ করে যে সব আসনে খুব কম ব্যবধানে হার হয়েছে সেই সব আসনে বাড়তি গুরুত্ব দিতে চাইছে বাংলার শাসক দল। সেই হিসাবে বালুরঘাট, পুরুলিয়া, বিষ্ণুপুর – এই ৩ কেন্দ্র বিশেষ ভাবে গুরুত্ব পাবে। সেই সঙ্গে গুরুত্ব দেওয়া হবে কাঁথি, তমলুক ও বনগাঁর দিকেও। নজর দেওয়া হবে উত্তরবঙ্গের দিকেও। এবারের নির্বাচনে তৃণমূলের ঝুলিতে এসেছে ২৯টি আসন। খুব শীঘ্রই যদি আবারও লোকসভার নির্বাচন হয় তাহলে সেই আসনসংখ্যাকে নূন্যতম ৩৫টিতে নিয়ে জেতে চাইছে জোড়াফুলের শীর্ষ নেতৃত্ব।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00