Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে অযাচিত মন্তব্যের জন্যই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি কলকাতা হাইকোর্টের আর এক বিচারপতি অমৃতা সিংহের এজলাস থেকেও নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর আর্জি জানিয়েছেন তৃণমূল সাংসদ।

বুধবার দেশের শীর্ষ আদালতে দায়ের করা আর্জিতে ডায়মন্ড হারবারের সাংসদ জানিয়েছেন, বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।যা নিরপেক্ষ তদন্ত এবং বিচারের ক্ষেত্রে অন্তরায়। তাই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হোক এবং এ নিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ যথাযথ নির্দেশ দেওয়া হোক।’ একই সঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকেও নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর আবেদন জানিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়। আর্জিতে তিনি বলেছেন, ‘শীর্ষ আদালতের পক্ষ থেকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হোক, তিনি যাতে বিশেষ বেঞ্চ গঠন করেন। সেই বেঞ্চই নিয়োগ সংক্রান্ত মামলা শুনবে।’  

উল্লেখ্য, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায়। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদের সম্পত্তির উ‍ৎস নিয়ে প্রশ্ন তোলেন। যদিও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছিল তৃণমূল কংগ্রেসও। উল্লেখ্য, এদিন প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এক নির্দেশ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00