Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘দেশের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ’, নতুন টি শার্ট নিয়ে শোরগোল

সাদা রঙের যে টি শার্টে স্পষ্ট লাল রঙে লেখা রয়েছে India’s Biggest গাঢ় নীল রঙে লেখা PAPPU। অর্থাৎ ভারতের সবচেয়ে বড় পাপ্পু।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনব রাজনৈতিক কৌশল তৃণমূলের। শুক্রবার সন্ধ্যায় ইডির জেরা শেষে বেরিয়ে সিজিও কমপ্লেক্সের বাইরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, রাহুল গান্ধী নন, দেশের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ। সেই মন্তব্যের এখনও ২৪ ঘন্টা পেরোয়নি। এবার সেই বয়ানকে টি-শার্টে ছেপে প্রচার শুরু করল জোড়াফুল শিবির।

তৃণমূল সূত্রের খবর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বয়ান ছাপানো ওই টি শার্ট পরে  তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা এবারের পুজোতে ঘুরবেন। শুক্রবার ইডি (ED) দফতর থেকে বেরিয়েটঅভিষেক বলেন, ‘বিজেপি (BJP) অন্য দলের এক নেতাকে ‘পাপ্পু’ বলে দাবি করে। কিন্তু বাস্তব হল অমিত শাহ নিজে সবচেয়ে বড় পাপ্পু। আমি জোর গলায় বলছি। কারণ ও বিরোধী শূন্য ফাঁকা মাঠে গোল দিতে চায়। মাঠে ময়দানে আসুন, আপনাদের ক্ষমতা দেখতে চাই।’ একইসঙ্গে ওইদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় অ-বিজেপি রাজ্যগুলিতে নির্বাচিত সরকারগুলিকে ফেলে দেওয়ার জন্য যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির রাজনৈতিক অপব্যবহার করা হচ্ছে বলেও সরব হয়েছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন, ‘যেখানে যেখানে আপনাদের সরকার নেই, সেখানেই ইডি-সিবিআই দিয়ে ভয় দেখানোর চেষ্টা। আপনার ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করে দেখান।’

অভিষেকের ওই মন্তব্যের পরই দেখা যায় বেশকয়েকজন তরুণ তরুণী একটি টি-শার্ট প্রকাশ্যে এনেছেন। সাদা রঙের যে টি শার্টে স্পষ্ট লাল রঙে লেখা রয়েছে India’s Biggest গাঢ় নীল রঙে লেখা PAPPU। অর্থাৎ ভারতের সবচেয়ে বড় পাপ্পু। ওই লেখার সঙ্গে ছাপা হয়েছে একটি কার্টুন, যেটি অমিত শাহয়ের। পুজোর সময় সেই টি-শার্ট পরেই তৃণমূল (TMC) কর্মীরা মণ্ডপে মণ্ডপে ঘুরবেন বলে জানা গিয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00