Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব, মহিলা অধ্যুষিত ২৫টি কেন্দ্রে বেশি ভোট তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজশ্রীর মতো প্রকল্প। মহিলাদের জন্য এই সব উন্নয়নমূলক প্রকল্পের প্রভাব যে লোকসভা ভোটে পড়তে চলেছে তা লোকসভা ভোটের ফলাফল থেকেই স্পষ্ট। ফলাফল পর্যালোচনা করে দেখা যাচ্ছে, রাজ্যে ২৫টি কেন্দ্রে পুরুষদের তুলনায় মহিলারা বেশি ভোট পেয়েছেন। এই ২৫টি কেন্দ্রের মধ্যে ১৫টিতে জিতেছে শাসক শিবির।

লোকসভা ভোটে প্রকাশিত ফলাফল অনুযায়ী, যে ২৫টি কেন্দ্রে পুরুষদের তুলনায় মহিলা ভোট বেশি পেয়েছে তৃণমূল, সেগুলি হল কোচবিহার, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, মথুরাপুর, উলুবেড়িয়া, আরামবাগ, হুগলি, ঘাটাল, মেদিনীপুর, বর্ধমান পূর্ব, বীরভূম, বোলপুর, বনগাঁ, রানাঘাট, তমলুক, কাঁথি, পুরুলিয়া ও কলকাতা উত্তর। এই ২৫টি কেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্রেই তৃণমূল প্রার্থী জয়লাভ করেছে। এরমধ্যে উত্তরবঙ্গ কোচবিহার ছাড়া কোনটিই তৃণমূলের দখলে যায়নি। অন্যদিকে দক্ষিণবঙ্গে বনগাঁ, রানাঘাট, তমলুক, কাঁথি, পুরুলিয়ায় মহিলা ভোট বেশি পেলেও আসনগুলি বিজেপির দখলে গিয়েছে।

উল্লেখ্য, এবারে লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতিটি পরিবারের মহিলাদের ৫০০ টাকা থেকে বেড়ে করা হয় ১০০০ টাকা। এসসি-এসপি সম্প্রদায়ের মহিলাদের জন্য ১২০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। এছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথীর মতো প্রকল্পের সুবিধাই পাচ্ছে মহিলারা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00