Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নেতাজি ইন্ডোরে হুড়োহুড়ি ! কাঁচে হাত কাটল মন্ত্রী বিপ্লব মিত্রের, ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূলের রাজ্য সম্মেলন শুরু হয়েছে নেতাজি ইন্ডোরে। আর সেখানেই যোগ দিতে গিয়ে ভিড়ের চাপে হাত কাটল ক্রেতা সুরক্ষা মন্ত্রী দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্রের । রক্তাক্ত অবস্থায় মন্ত্রীকে  সঙ্গে সঙ্গে  ভর্তি করা হয়েছে এসএসকেএম  হাসপাতালে ।

জানা গিয়েছে, গেট খোলার পর থেকেই স্টেডিয়ামে ঢোকার জন্য তুমুল ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এরফলে কাঁচে হাত কেটে যায় মন্ত্রী বিপ্লব মিত্রের । আর তাতেই   তাঁর হাতের আঙুলে রক্তক্ষরণ শুরু হয়। দ্রুত তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ,  ১১ টায় গেট খুলতে না খুলতেই ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। যা সামলাতে নাজেহাল হয়ে যান  পুলিশ । আর তখনই কাঁচে হাতে কেটে যায় তৃণমূল বিধায়কের । 

উল্লেখ্য মাত্র ৭২ ঘণ্টার নোটিসে এত বড় সমাবেশ নেতাজি ইন্ডোরে আয়োজন করে তৃণমূল কংগ্রেস । বুধবার রাতের মধ্যেই নেতাজি ইন্ডোর চত্বর কার্যত আমন্ত্রিত দলীয় নেতা-কর্মীদের দখলে চলে যায়।  স্বাভাবিকভাবেই এদিন বাইরে  উপচে পড়া ভিড় ছিল । আর তখনই ঘটল বিপত্তি । বলা বাহুল্য , নেতাজি ইনডোরে তৃণমূলের শেষ বর্ধিত কর্মিসভা হয়েছিল ২০২৩ সালের নভেম্বর মাসে। তার পর থেকে গত ১ বছর ৩ মাসে এ ধরনের কোনও সভা হয়নি।  এই আবহে এদিনের মহা সমাবেশ থেকে দলীয় নেতৃত্বকে কী নির্দেশ দেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই এখন মূল দেখার বিষয় । 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00