Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিট জুড়ে মোতায়েন তিন হাজার পুলিশকর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই বড়দিন। তারপরই শুরু হয়ে যাবে নিউ ইয়ার সেলিব্রেশন। এই সময় আলো ঝলমলে পার্ক স্ট্রিট এলাকায় প্রচুর মানুষ ভিড় জমান। বড়দিনের এই উৎসবকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য এবার প্রচুর পুলিশ নিরাপত্তা হয়েছে পার্ক স্ট্রিট চত্বরে।

পুলিশ সূত্রে খবর, বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিট সহ বিভিন্ন এলাকায় তিন হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। মহিলা নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়েছে। ছোট ছোট জোন তৈরি করে ভিড়ের মাঝে ফুট পেট্রোলিংয়ের ওপর জোর দিচ্ছে পুলিশ। শুধু ফুট পেট্রোলিংই নয়, নজরদারি বাড়াতে মোটর পেট্রোলিংয়ের ওপরও জোর দেওয়া হচ্ছে।

২৫ ডিসেম্বর সোমবার। তার আগে ২৪ ডিসেম্বর রবিবার হওয়ায় প্রচুর মানুষ পার্ক স্ট্রিট এলাকায় জমায়েতের হওয়ার সম্ভাবনা থাকছে। সেই কথা মাথায় রেখেই পার্ক স্ট্রিট, নিউ মার্কেট এলাকায় নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে ভাবনাচিন্তা করছে পুলিশ। প্রতিবারের মতো এবারও তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার।২৪ ডিসেম্বর ক্রিসমাস ইভের জন্য দু হাজার পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবে। এরপর ২৫ ডিসেম্বর নিরাপত্তারক্ষীর সংখ্যা তিন হাজার দুশো জন। বড়দিনের দিন কালীঘাটের মন্দির, ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে প্রচুর মানুষ জড়ো হয়। সেই সব জায়গায় যাতে নিরাপত্তা অটুট থাকে, সেজন্য উপযুক্ত পরিমাণে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে। বড়দিনের দিন নিরাপত্তার দায়িত্বে থাকছে নয় জন ডিসি, ২৫ জন এসি, ৭৫ জন ইনস্পেকটর, ৩০৪ জন সাব ইনস্পেকটর, ৪০৯ জন এএসআই, ২০০৪ জন হোম গার্ড ও ৩০০ জম মহিলা পুলিশ।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00