Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উচ্চ মাধ্যমিকে ফের তিন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের তিন জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার এই তিন জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। তিন জনের বিরুদ্ধে অভিযোগ, এরা প্রত্যেকেই মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রের ভিতর ঢুকেছিল। তখনই তাঁদের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় সংসদ।

উচ্চ মাধ্যমিকে এখনও পর্যন্ত মোট ১৭ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রথম দিনে ৫ জন, তৃতীয় দিনে ৩ জন, পঞ্চম দিনে ছয় জন ও ষষ্ঠ দিনে অর্থাৎ বৃহস্পতিবার আরও তিন জনের পরীক্ষা বাতিল হল। পরীক্ষা শুরুর আগেই সংসদের তরফে নির্দেশিকায় জানানো হয়েছিল, পরীক্ষাকেন্দ্রের ভিতরে মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ নিয়ে ঢোকা চলবে না। তবে জানা গিয়েছে, যাদের পরীক্ষা বাতিল হয়েছে, তাঁরা প্রত্যেকেই মোবাইল ফোন নিয়ে ঢুকেছিলেন।

এর আগে চলতি বছর মাধ্যমিক পরীক্ষাতেও একাধিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছিল। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও এই একই ঘটনাই ঘটল। উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই দুই পরীক্ষাতেই প্রশ্নপত্রের ওপরে কিউ আর কোড দেওয়া হয়েছে। কোনও পরীক্ষার্থী যদি পরীক্ষা চলাকালীন এই কিউ আর কোড স্ক্যান করে প্রশ্ন ফাঁস করার চেষ্টা করে তাহলে ধরা পড়ে যাবে। চলতি বছরে যে সব পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে, তাঁদের মধ্যে কেউ কেউ এই কিউ আর কোড স্ক্যান করার পরই ধরা পড়ে গিয়েছে।

প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফল, মেধাতালিকায় রইলেন কারা?

IAS থেকে IPS, সব পরীক্ষাতেই টপার, তবুও শ্রীবাস্তবের বাবা…

দরজা খোলা হয়েছিল, তবুও স্কুলে ফিরল না প্রায় ১৩ লক্ষ পড়ুয়া, চিন্তিত পর্ষদ

একাদশ শ্রেণির সেমেস্টার পরীক্ষার দিনক্ষণ প্রকাশ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েও পিছু হটল টাটা গোষ্ঠীর সংস্থা

এনসিইআরটির পাঠ্যবই থেকে বাদ বাবরি মসজিদ ধ্বংসের প্রসঙ্গ

নিটে বাড়তি নম্বর পাওয়া পড়ুয়াদের ফের পরীক্ষা, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফের অস্থায়ী উপাচার্য নিয়োগ বিশ্বভারতীতে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00