Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতা হাইকোর্টে নিয়োগ করা হল তিন অতিরিক্ত বিচারপতি

নতুন তিন জন অতিরিক্ত বিচারপতিকে নিয়োগ করা হল কলকাতা হাইকোর্টে৷ জানা গিয়েছে নতুন তিন বিচারপতির মধ্যে দু’জনই মহিলা৷

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টে বাড়ল বিচারপতির সংখ্যানতুন তিন জন অতিরিক্ত বিচারপতিকে নিয়োগ করা হল কলকাতা হাইকোর্টেজানা গিয়েছে নতুন তিন বিচারপতির মধ্যে দুজনই মহিলা৷ একজন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল৷

 

১৪ মে শনিবার দিল্লির আইনমন্ত্রক থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানেই কলকাতা হাইকোর্টে তিনজন অতিরিক্ত বিচারপতি নিয়োগের কথা জানানো হয়। আইনমন্ত্রকের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়, বিচারপতি রাই চট্টোপাধ্যায় এবং বিচারপতি শুভেন্দু সামন্তকে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করা হল৷ নিয়োগের দিন থেকে আগামী দুই বছর তাঁরা ওই পদে দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অর্থাৎ তিন বিচারপতির কার্যকালের মেয়াদ দু বছর।

 

সম্প্রতি দিল্লিতে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিচারপতিদের এক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা-সহ দেশের সমস্ত আদালতে যে যথেষ্ট সংখ্যক বিচারপতি নেই সেই বিষয়ে প্রায় সব মুখ্যমন্ত্রী একমত হয়েছিলেন। দেশের সমস্ত হাইকোর্টে এমনকি সুপ্রিম কোর্টে বিচারপতির অভাব রয়েছে বলে ওই সম্মেলনে জানান দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি এন ভি রামানাও। বিচারপতির অভাবে আদালতে হাজার হাজার মামলা বছরের পর বছর ধরে পড়ে রয়েছে৷

 

ওই সম্মেলন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘২০৪৭-এ যখন দেশ তার স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করবে, তখন আমরা দেশে কিরকম বিচার ব্যবস্থা দেখতে চাই, আমরা কিভাবে আমাদের বিচার ব্যবস্থাকে এতটা সমর্থ করে তুলতে পারি যে তা ২০৪৭-এ ভারতের আশা-আকাঙ্ক্ষাগুলিকে পূরণ করতে পারে, সেগুলির উপযোগী হয়ে উঠতে পারে – এই প্রশ্নকেই আজ আমাদের অগ্রাধিকার দেওয়া উচিৎ। স্বাধীনতার অমৃতকালে আমাদের দূরদৃষ্টি যেন একটি এমন বিচার ব্যবস্থার দিক নির্দেশ করে – যেখানে বিচার সুলভ হবে, ন্যায় দ্রুত হবে আর ন্যায় সকলের জন্য হবে।’ 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00