Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বঞ্চিতদের এ বছরেই নিয়োগের প্রতিশ্রুতি প্রাথমিক পর্ষদের

‘প্রাথমিক টেটে ২০১৪ সালে এবং ২০১৭ সালে যারা পাশ করেছেন তারা আবেদন করুন, এই বছরেই নিয়োগ দেব।’সাংবাদিক বৈঠকে জানালেন পর্ষদের সভাপতি গৌতম পাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘প্রাথমিক টেটে ২০১৪ সালে এবং ২০১৭ সালে যারা পাশ করেছেন তারা আবেদন করুন, এই বছরেই নিয়োগ দেব।’ সাংবাদিক বৈঠক করে এমনটা জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। মঙ্গলবার যখন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে আদালতে পেশ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বললেন নতুন সভাপতি।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, ‘২০১৭ সালে যারা পাশ করেছেন, দীর্ঘদিন বসে আছে তারা একাধিকবার আমার সঙ্গে দেখা করেছেন। তাদের দাবি, স্যার আমাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশ গ্রহণের সুযোগ দিন।’ এর পরেই তাঁর সংযোজন, ‘প্রাথমিক টেটে ২০১৪ সালে এবং ২০১৭ সালে যারা পাশ করেছেন তারা আবেদন করুন। ২১ তারিখ থেকে তাদের রেজিস্ট্রেশন শুরু হবে। এই বছরেই নিয়োগ দেব।’

উল্লেখ্য নিয়োগ দুর্নীতির ফলে টেট পাশ করেো বহু যোগ্য চাকরিপ্রার্থী চাকরি পাননি। যোগ্য চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে। সেই আবহে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার রাতে তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অসহযোগিতা করার অভিযোগে মানিককে গ্রেফতার করেছে গোয়েন্দারা। মঙ্গলবার মানিক ভট্টাচার্যকে ব্যাঙ্কশাল আদালতে তোলে ইডি। আর এদিনই সাংবাদিক বৈঠক করে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগের বিষয়ে প্রতিশ্রুতি দিলেন। যা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00