Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় বদল, জায়গা করে নিল আরও ১২ জন

Share:

নিজস্ব প্রতিনিধি : ৮ দিনের মাথায় বদলে গেল উচ্চ মাধ্যমিকে মেধা তালিকা। প্রথম দশে জায়গা করে নিল আরও ১২ জন। ৩ জনের মেধাতালিকায় স্থানও বদল হয়েছে।

গত বুধবার উচ্চ মাধ্যমিকে ফল প্রকাশিত হয়। মেধাতালিকায় প্রথমে ৫৮ জনের নাম ছিল। তবে স্ক্রুটিনি ও রিভিউয়ের পর আরও ১২ জন মেধাতালিকায় জায়গা করে নেয়। বৃহস্পতিবার বোর্ডের প্রকাশিত মেধা তালিকায় ৭০ জন জায়গা করে নিয়েছেন। এই বছরই প্রথম তৎকাল স্ক্রুটিনি ও রিভিউয়ের ব্যবস্থা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শেষ পর্যন্ত ফল প্রকাশের ৮ দিনের মাথায় সংশোধিত মেধা তালিকা প্রকাশ করল সংসদ। সেই অনুযায়ী নতুন মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আরও চার ছাত্র। এছাড়াও হুগলি কলেজিয়েট স্কুল, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, বালুরঘাট হাই স্কুল ও মধুতাতি হাই স্কুলের একজন করে ছাত্র রয়েছেন। পাশাপাশি টানাদিঘী হাই স্কুল, শিহাস হাই স্কুল, গাজল সিউচাঁদ পরমেশ্বরী বিদ্যামন্দির ও নিরোল হাইস্কুলের একজন করে ছাত্রী রয়েছেন। এরা প্রত্যেকেই মেধাতালিকায় অষ্টম থেকে দশম স্থানের মধ্যে জায়গা করে নিয়েছেন।

এদিকে স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলে মেধা তালিকায় জায়গায় জায়গা পাওয়া ৩ জনের স্থান পরিবর্তন হয়েছে। কেঁদুয়াদিহি হাইস্কুলের অঙ্কিত পাল আগে ছিলেন পঞ্চম স্থানে। তবে রিভিউয়ের পর উঠে এলেন তৃতীয় স্থানে। পাশাপাশি হুগলি কলেজিয়েট স্কুলের অভ্রকিশোর ভট্টাচার্য ষষ্ঠ স্থান থেকে উঠে এলেন পঞ্চম স্থানে। অন্যদিকে চুঁচুড়া বালিকা বিদ্যামন্দিরের বৃষ্টি পাল নবম স্থান থেকে উঠে এলেন সপ্তম স্থানে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00