Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরজি কর কাণ্ডে ১৪টি জনস্বার্থ মামলার শুনানি পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে

কলকাতা হাইকোর্টে আর জি কর কাণ্ডে দায়ের হওয়া ১৪টি জনস্বার্থ মামলার শুনানি এদিন আর হল না। বরঞ্চ সেই শুনানি পিছিয়ে দেওয়া হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর-কাণ্ডে (R G Kar Incident) স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট(Supreme Court)। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মঙ্গলবার মামলার প্রথম শুনানি ছিল। এর আগে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) আরজি কর মামলার শুনানি চলছিল। হাইকোর্টে মামলা চলাকালীন কেন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল শীর্ষ আদালত, মঙ্গলবার সেই ব্যাখ্যাও দিয়েছে দেশের শীর্ষ আদালত। দেশের প্রধান বিচারপতি জানিয়ে দেন, ‘কলকাতার হাসপাতালের ঘটনা শুধুমাত্র একটি ভয়ঙ্কর খুনের মামলাই নয়। এটি গোটা দেশের চিকিৎসকদের নিরাপত্তা ও পদ্ধতিগত সমস্যার বিষয়। সেই কারণে মামলাটি হাইকোর্টে শুনানি শুরু হলেও আমরা সিদ্ধান্ত নিই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করার।’ সেই ঘটনার পরে পরেই এদিন অর্থাৎ বুধবার দেখা গেল কলকাতা হাইকোর্টে আর জি কর কাণ্ডে দায়ের হওয়া ১৪টি জনস্বার্থ মামলার(PIL) শুনানি এদিন আর হল না। বরঞ্চ সেই শুনানি পিছিয়ে(Hearing Date Delay) দেওয়া হল।

আরও পড়ুন, রামকৃষ্ণ মিশনের পাশে মমতা, Education Hub গড়তে ১৫ একর জমি দিচ্ছে রাজ্য

জানা গিয়েছে, আর জি কর কাণ্ডে কলকাতা হাইকোর্টে মোট ১৪টি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই সব মামলার মধ্যে ৫টি মামলার শুনানি আগেই শুরু হয়েছিল। এদিন থেকে আরও ৯টি মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল। ১৪টি মামলার শুনানিই এদিন একযোগে হওয়ার কথা থাকলেও, সেই শুনানি পিছিয়ে ৪ সেপ্টেম্বর করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট আর জি কর কাণ্ড নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করার জন্যই এই মামলাগুলির শুনানি পিছিয়ে দেওয়া হল বলে এদিন হাইকোর্টের তরফে জানানো হয়েছে। একই সঙ্গে এদিন আর জি কর কাণ্ডের দুটি পৃথক পৃথক রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়ার কথা ছিল রাজ্য সরকার ও সিবিআইয়ের। রাজ্য সরকার জমা করতো, আগামী দিনে কোনও হাসপাতালে হামলাবাজি ঠেকাতে কী পদক্ষেপ করা হবে এবং আর জি করের হামলাবাজীর ঘটনায় রাজ্য সরকার কী পদক্ষেপ করেছে এই নিয়ে রিপোর্ট। অন্যদিকে সিবিআইয়ের তরফে তদন্তের গতি নিয়ে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানমের বেঞ্চ এদিন উভয় পক্ষকেই সেই রিপোর্ট আপাতত জমা দিতে বারণ করেন।

আরও পড়ুন, আর জি করে CISF আধিকারিকেরা, সন্দীপের হাজিরা CGO-তে

আর জি কর কাণ্ডকে ঘিরে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে দায়ের করা চিকিৎসক কুনাল সাহার জনস্বার্থ মামলাটি এদিন শুনানির জন্য উঠলেও কলকাতা হাইকোর্টে সেই মামলায় এদিন কোন নির্দেশ দেয়নি। পরিবর্তে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ‘এ বিষয়ে আমরা আগেই চিকিৎসকদের অনুরোধ করেছি। সুপ্রিম কোর্ট ও একটি পজিটিভ নির্দেশ দিয়েছে বিষয়টি নিয়ে। ফলে এ ব্যাপারে আমাদের এখন আর কিছু বলার নেই।’ এদিকে খুন ও ধর্ষণকাণ্ডের তদন্ত চলার মাঝেই কেন আর জি করে আর্থিক তছরূপ নিয়ে নতুন করে সিট গঠন করেছে রাজ্য, সে বিষয়ে একটি নতুন মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। এদিন সেটির শুয়ানির কথা থাকলেও, সেই মামলার শুনানিও আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। এদিনও আর জি কর কাণ্ডে মৃতার ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলাকারীদের দাবি যে সমস্ত প্রোফাইল থেকে ওইসব ছবি ছড়িয়ে পড়ছে সেসব প্রোফাইল আদৌ ফেক কিনা তা দেখার দায়িত্ব তদন্তকারী সংস্থার। যদিও সেই নিয়ে এদিন নতুন করে কোনও নির্দেশ দেয়নি আদালত।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00