Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজভবনেই শপথ ধূপগুড়ির বিধায়কের, গরহাজির বিধানসভার অধ্যক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ রাজনৈতিক টানাপড়েনের পর অবশেষে শনিবার শপথ নিলেন ধূপগুড়ির বিধায়ক। বিকেল ৪.৩০ মিনিটে রাজভবনে নবনির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভায় শাসকদলের উপ মুখ্য সচেতক তাপস রায়। তবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন না।

বিধায়ক নির্মল চন্দ্র রায় শপথগ্রহণের পরে বলেন, ‘বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় থাকলে অবশ্যই এই শপথ গ্রহণ অনুষ্ঠান ভালো লাগত’।

বিধায়ক তাপস রায় বলেন, ‘আজকের পর থেকে ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের মানুষ পরিষেবা পাবেন’। অন্যদিকে এদিনও রাজভবনে নজরদারি প্রসঙ্গে রাজ্যপাল বলেন, ‘বাইরে সন্ত্রাস আর রাজভবনের ভেতরে চলছে লেন্সের নজরদারি’।

প্রসঙ্গত, ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয় গত ৮ সেপ্টেম্বর। বিজেপির থেকে এই আসনটি ছিনিয়ে নিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। তারপর থেকেই শপথগ্রহণ পর্ব ঝুলে রয়েছে। যদিও রাজভবনের তরফে গত শনিবার বিধায়ককে ফোন করে জানতে চাওয়া হয়, তাঁর রাজভবনে শপথ নিতে কোন অসুবিধা রয়েছে কিনা, এমনটাই সূত্রের খবর। তবে শনিবার শপথগ্রহণ না করে নিত্যদিনের মত পাঠদান করেন। এই বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি বলেই মন্তব্য করেন।

মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর)বিধানসভায় শপথগ্রহণের সবুজ সঙ্কেত দিয়ে চিঠি পাঠায় রাজভবন। তাতে ডেপুটি স্পিকারকে শপথগ্রহণের কথা জানানো হয়। তবে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় জানান, এই বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি। স্পিকারের বদলে তাঁকে দিয়ে শপথবাক্য পাঠ করানোটা পরিষদীয় শিষ্টতা এবং রীতির পরিপন্থী বলেই জানান ডেপুটি স্পিকার। স্পিকার পাল্টা রাজভবনে চিঠি পাঠান। বিধাসভায় গিয়ে রাজ্যপালকে শপথগ্রহণের কথা জানান। সোমবার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রাজভবনে চিঠি পাঠিয়ে শপথগ্রহণের দিনক্ষণ জানতে চান। পাল্টা রাজভবনের তরফে জবাবি চিঠিতে দু’লাইনে উত্তর দেওয়া হয়। রাজ্যপাল শপথ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে  চিঠি দিয়ে যোগাযোগ করেছেন। যা কথা বলার মুখ্যমন্ত্রীকেই বলেছেন বলে জানানো হয়। শেষে শনিবার রাজভবনেই শপথগ্রহণ হল।

মুখ্যমন্ত্রীকে বিজয়ার মিষ্টি পাঠালেন রাজ্যপাল

রাজভবনের বিচারে সেরা ৪ পুজোর তালিকায় দুর্গারত্ন পেলেন কারা?

অষ্টমীর সকালে কুণালের পুজোয় পুষ্পাঞ্জলি রাজ্যপালের

মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির বিলে স্বাক্ষর রাজ্যপালের

রাজভবনের হলফনামা জমা নিলেন না প্রধান বিচারপতি

বেতনবৃদ্ধি বিল পেশে বিধানসভায় ‘অরাজকতা’ সৃষ্টি বিজেপির

মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান রাজ্যপাল

শাহি সাক্ষাৎ রাজ্যপালের, তৃণমূলের দাবিদাওয়া নিয়ে আলোচনা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00