Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাতসকালে মন্ত্রী সুজিত বসু ও তাপস রায়ের বাড়িতে ইডির হানা

পৌরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সাত সকালে রাজ্যের দমকল মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বোসের বাড়িতে ইডি হানা।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও দমদম: পৌরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সাত সকালে রাজ্যের দমকল মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বোসের বাড়িতে ইডি হানা।

শুক্রবার ভোর ছটা নাগাদ সুজিত বোস ও বরানগরের বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে কড়া নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলে সিআইএসএফের সশস্ত্র জওয়ানরা। তারপরেই শুরু হয় ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদের পালা। আজ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম দিবস, সেই উপলক্ষে মন্ত্রী ও বিধায়কদের বহু জনকল্যাণমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল।

সে ক্ষেত্রে দাঁড়িয়ে একটা বড় বাধা সৃষ্টি হলো ইডির তল্লাশি অভিযানে। জানা গিয়েছে তৃণমূল বিধায়ক তথা রাজ্যে প্রাপ্ত মন্ত্রী তাপস রায়ের কলকাতা ও বরানগর দুটি বাড়িতে ইডি হানা দিয়েছে। সুজিত বসু ও তাপস রায় দুজনের বাড়িতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই দুই জায়গায় তল্লাশিতে পুলিশের কোন সাহায্য নেয়নি ইডি। আগাম কোন খবরও দেওয়া হয়নি।

দুজনের বাড়ির সামনে যাতে অবাঞ্চিত ভিড় না হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তৎপরতা বাড়ানো হয়েছে। অবাঞ্ছিত কোন ঘটনা যাতে না ঘটে তার জন্য কলকাতা পুলিশ সতর্ক রয়েছে। একইসঙ্গে বিধান নগর ও ব্যারাকপুর কমিশনারেট সতর্ক। সন্দেশখালির মত যাতে কোন ঘটনা না ঘটে তার জন্য বাইরে থেকে নজরদারি জোরদার করা হয়েছে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00