Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কসবা কাণ্ড থেকে শিক্ষা, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল এসএসসি ভবন

Share:

নিজস্ব প্রতিনিধি : চাকরি ফিরে পাওয়ার জন্য নিজেদের আন্দোলনের ঝাঁজ ক্রমাগতই বাড়াচ্ছে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। কখনও অবস্থান বিক্ষোভ, কখনও ডিআই অফিস অভিযান, কখনও অনশনের ডাক। শুক্রবার এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। এরপরেই সতর্ক হয়েছে পুলিশ। কসবার ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য আগে ভাগেই ব্যবস্থা নিয়েছে পুলিশ।

করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবনে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। এই অভিযানের আগেই যেমন সতর্ক পুলিশ, তেমন সতর্ক চাকরিহারারাও।অশান্তির আশঙ্কায় বাড়ছে এসএসসি ভবনের নিরাপত্তা। পুলিশে পুলিশে ছয়লাপ গোটা এলাকা। গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে এসএসসি ভবন চত্বর। কসবায় যেভাবে ডিআই অফিসের তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করা হয়েছিল, রীতিমত তাণ্ডব চালানো হয়েছিল সেই ঘটনা যাতে এসএসসি ভবনে না ঘটে সেদিকে কড়া নজরদারি রাখছে পুলিশ।

এসএসসি ভবন অভিযানের সঙ্গে বিকাশ ভবনে চাকরিহারাদের বৈঠক রয়েছে। ওই বৈঠকে থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। পাশাপাশি রানীরাসমণিতেও চাকরিহারা শিক্ষকদের একটি মিটিং রয়েছে। সব দিকেই কড়া নজর রাখছে পুলিশ-প্রশাসন।

সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের এসএসসি-র পুরো প্যানেল বাতিল হওয়ায় চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর। গত ৭ এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। যোগ্যদের পাশে রাজ্য সরকার রয়েছে বলে বার্তা দেন তিনি। তারপরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। রাজ্যজুড়ে ডিআই অফিসে চড়াও হয়েছেন চাকরিহারারা। কসবার ঘটনা সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল। তাই আগেভাগেই সতর্ক পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00