নন্দন-সহ কলকাতার সরকারি সম্পত্তিগুলিতে হামলার পাঁয়তারা আরজি কর আন্দোলনে যুক্তদের, সতর্ক প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতাতে রাজ্য সরকারের সরকারি সম্পত্তি গুলিতে হামলা চালানোর পরিকল্পনা গ্রহণ করেছেন কুচক্রীরা। গোয়েন্দাদের দেওয়া এই খবরের ভিত্তিতে বিধানসভা ভবন, নবান্ন, নেতাজি ইনডোর স্টেডিয়াম, একাডেমি অফ ফাইন আর্টস, নন্দন সহ বেশ কিছু স্পট টার্গেট করেছে হামলাকারীরা। তাই এইসব সরকারি ভবনগুলিকে ঘিরে জোরদার নজরদারি ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর(CM) নিরাপত্তা বলয় অতি জোরদার করা হয়েছে। তার কালীঘাটের বাসভবন ঘিরেও বাড়ানো হয়েছে আটোসাঁটো পুলিশি ব্যবস্থা। একাধিক গজিয়ে ওঠা whatsapp গ্রুপ ও সোশ্যাল মিডিয়াতে করা নজরদারি চালাচ্ছে গোয়েন্দারা।

এদিকে সিবিআই -এর(CBI) একটি টিম ফরেনসিক আধিকারিকদের নিয়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার যান। দীর্ঘক্ষণ সিবিআই – এর আধিকারিকরা সেমিনার হলে তদন্ত প্রক্রিয়া চালান সিবিআই আধিকারিকরা । তারপর তারা আরজিকর হাসপাতাল থেকে বেরিয়ে গেলেও সিবিআই এর ফরেনসিকের আধিকারিকরা দীর্ঘক্ষণ তদন্ত চালিয়ে রবিবার সন্ধ্যে নাগাদ আরজি কর হাসপাতাল থেকে চলে যান। বারবার ঘটনাস্থলে নানা জিনিস তাঁরা পরীক্ষা করে দেখেন।

এদিকে,আরজি কর(R G Kar) কাণ্ডের প্রতিবাদে রবীন্দ্র সদন থেকে কালীঘাট হয়ে শরৎ বসু রোড হয়ে নেতাজি ভবন মেট্রো স্টেশন পর্যন্ত,জাতি- বর্ণ -ধর্ম নির্বিশেষে নাগরিক মিছিল বের হয়।উপস্থিত ছিলেন এসএসকেএম হাসপাতালের সিনিয়র, জুনিয়র চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়ারা। রবিবার থ্রিডি স্ক্যানার -এর মাধ্যমে সিবিআই টিম এমারজেন্সি গেটের(Emergency Gate) ওখানে একাধিক তথ্য সংগ্রহ করার কাজ চালায়। এদিকে রবিবার সন্ধ্যের পর ফের যাদবপুর ও বেহালা থেকে আরজি কর কান্ডের প্রতিবাদে মিছিল বের হয়।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]