Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘দ্বিতীয়বার জিতল পরিবারতন্ত্র,’ জয়ের পর প্রতিক্রিয়া তারক সিং-এর

কলকাতা পুরসভার নির্বাচনে তৃণমূলের তরফে টিকিট দেওয়া হয়েছিল প্রাক্তন কো-অর্ডিনেটর তারক সিং ও তাঁর ছেলে এবং মেয়েকে

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার নির্বাচনে তৃণমূলের তরফে টিকিট দেওয়া হয়েছিল প্রাক্তন কো-অর্ডিনেটর তারক সিং ও তাঁর ছেলে এবং মেয়েকে। রাজ্য রাজনীতিতে তারক সিংকে কটাক্ষ করা হয় পরিবারতন্ত্র নিয়ে। মঙ্গলবার ইভিএম খুলতেই ফের বিপুল ভোটে জয় পেয়েছেন তারক সিং। শুধু তিনিই নন জিতেছে বাকি প্রার্থীরাও। কলকাতা পুরভোটে জয় পেয়েছেন প্রাক্তন মেয়র পারিষদ তারক সিং ও তাঁর ছেলে অমিত সিং।

জেতার পর তারক সিং জানিয়েছেন, ‘দ্বিতীয়বার জিতল পরিবারতন্ত্র। দল বেছে নিয়েছিল। মানুষের জন্য কাজ করেছি। মানুষ ভোট দিয়েছে। জিতেছি। ১৪৪ ওয়ার্ডে ৬ হাজার বুথে ভোট হয়েছে। তবে সবথেকে বেশি খুশি হয়েছি কাকলি বাগ জিতেছেন বলে। কারণ ও নতুন।’ কলকাতা পুরভোটে দলের নির্দেশ মাথায় নিয়েই প্রচার করেছিলেন তারক সিং। পোষ্টার ও ব্যানারে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নির্দেশ ছাপিয়ে আশ্বস্ত করেছিলেন ভোটারদের। ‘যারা ভোটদানে বাধা দেবে, তাদের বিষয়ে খবর দিন, দল ব্যবস্থা নেবে।’ ভোটের দিন রাস্তায় নেমে নিজের দলের কর্মীদের ক্যাম্পে গিয়ে নির্বিঘ্নে ভোট করাতে নির্দেশ দিয়েছেন। এবার ফের জিতলেন তারক সিং ও তাঁর পুত্র অমিত সিং।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00