Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পর্ন ভিডিও-কাণ্ডে আলিপুরের গোপন ডেরা থেকে গ্রেফতার শ্বেতা খান

Share:

নিজস্ব প্রতিনিধি: সোদপুরে তরুণীকে নির্যাতনের ঘটনায় এবার গ্রেফতার হল শ্বেতা খান ওরফে ফুলটুসি বেগম। আলিপুরের একটি গোপন আস্তানা থেকে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে হাওড়া পুলিশ। এর আগে বুধবার সকালে আলিপুরের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার হয় ফুলটুসি বেগমের ছেলে আরিয়ান খান। এবার হাওড়া পুলিশ মুখোমুখি মা ও ছেলেকে বসিয়ে ওই সোদপুরের তরুণীকে শারীরিক অত্যাচারের ঘটনায় জেরা করবে। বৃহস্পতিবার শ্বেতা খান(Sweta Khan) ওরফে ফুলটুসি বেগমকে হাওড়া আদালতে(Howrah Court) পেশ করবে পুলিশ।

এদিকে,সোদপুরে তরুণী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আরিয়ান খান গ্রেফতার হয়। বুধবার গল্ফগ্রীন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশের (Howrah City Police)গোয়েন্দা বিভাগ। কলকাতা পুলিশের সাহায্য নিয়ে অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য হাতে পেতে চাইছে পুলিশ।জানা গিয়েছে, আরিয়ান খান(Ariyan Khan) ও তার মা শ্বেতা খানের খোঁজে কয়েকদিন ধরেই তল্লাশি চালায় পুলিশ। কিন্তু কোনোভাবেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে মোবাইলের সূত্র ধরে আরিয়ানের হদিশ মেলে। তারপরেই তাকে কলকাতা পুলিশের সাহায্যে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালেই আটক করা হয়েছিল আরিয়ানের দিদা তথা শ্বেতার মাকে। তাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনায় আটক করা হয়েছে আরিয়ানের সহযোগী জোয়াকেও। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

আরিয়ানের খোঁজ মিললেও মা শ্বেতা ওরফে ফুলটুসির খোঁজ পাচ্ছিল না পুলিশ। ছেলে ও মাকে জিজ্ঞাসাবাদ করে ফুলটুসির খোঁজ পেতে মরিয়া ছিল পুলিশ। বড় প্রোডাকশন হাউসে কাজ দেওয়ার নাম করে তরুণীদের টোপ দেওয়া হত বলে অভিযোগ। তারপরে তাঁদের দিয়ে সেক্স র‍্যাকেট চালানোর প্রস্তাব দেওয়া হত। তেমনই সোদপুরে তরুণীকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। রাজি না হওয়ায় অকথ্য অত্যাচার চালানো হয়। বর্তমানে সাগর দত্ত হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ওই তরুণী। তাঁর শরীরের অবস্থা খুব খারাপ বলে জানা গিয়েছে।

পুলিশের ধারণা ছিল কলকাতার বাইরে যায়নি শ্বেতা খান। শহরের কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে সে। ছেলে আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত শ্বেতার খোঁজ পেতে চাইছে পুলিশ। সেই খোঁজ মিলল বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার আলিপুরে(Alipur)। সেখান থেকেই গ্রেফতার হল শ্বেতা খান।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00