Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাসপাতালে ভর্তি রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ

Share:

নিজস্ব প্রতিনিধি : হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি-কুটীরশিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। জানা গিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। শনিবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

জানা গিয়েছে, শনিবার রাতে পুর্বস্থলীর বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তড়িঘড়ি তাঁকে কলকাতায় আনা হয়। এরপর তাঁকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন, রাজ্যের মন্ত্রীকে আরও বেশ কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপরে মন্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে করোনার মহামারী চলাকালীন শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্বপন দেবনাথ। সেইসময় বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। কোভিড পজেটিভ ধরা পড়ে। পরে কোভিডের অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে ওঠেন তিনি। তারপর গত বছর জানুয়ারি মাসে ফের বুকে ব্যথা অনুভব করেছিলেন স্বপন দেবনাথ। সেইসময় তাঁর বুকে পেসমেকার বসে। বছর ঘুরতে না ঘুরতেই ফের অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের মন্ত্রী।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00