Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিয়োগ তদন্তে গতি আনতে দিল্লির অফিসারকে তলব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে গতি আনতে তৎপর আদালত। সিবিআই-এর সিটে  যুক্ত করতে এক অভিজ্ঞ আধিকারিককে ডেকে পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্য আধিকারিকদের সঙ্গে নিয়োগ দুর্নীতির নানাদিক খতিয়ে দেখবেন তিনি।

অভিজ্ঞ ওই আধিকারিকের নাম স্নেহাংশু বিশ্বাস। তিনি বর্তমানে দিল্লিতে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন।   আগামী ২০ অক্টোবরের মধ্যে তাঁকে কলকাতায় স্থানান্তর করতে সিবিআই অধিকর্তাকে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতায় এসে তাঁকে মামলার দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সিবিআই-এর সিটে যোগ দিলে তদন্তে গতি আসবে বলেই ধারণা।  

নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই আধিকারিককে কলকাতা থেকে বদলি করা যাবেনা বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, রাজ্যের শিক্ষাক্ষেত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বহু অভিযোগ উঠেছে। গ্রেফতার হয়েছেন একাধিক শিক্ষাকর্তারা। মামলার তদন্তে রয়েছে সিবিআই। অথচ তদন্তের নির্দিষ্ট অগ্রগতি স্পষ্ট নয়।  আদালতের নির্দেশ অনুযায়ী, সিবিআই সিট গঠন করে তদন্ত শুরু করে। এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সিটে যুক্ত হচ্ছেন স্নেহাংশু বিশ্বাস।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00