Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্কুলে প্রার্থনা চলাকালীন হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু ছাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সেন্ট জন স্কুলের পড়ুয়ার মৃত্যু। প্রার্থনা চলাকালীন হঠাৎ জ্ঞান হারায় এক পড়ুয়া, তড়িঘড়ি তাকে পাশের বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে  মৃত বলে ঘোষণা করা হয়।দক্ষিণ কলকাতার স্কুলে আচমকা ছাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ১৪ বছরের ওই ছাত্রী(Student) স্কুলের প্রার্থনা হলে হঠাৎই সংজ্ঞাহীন হয়ে পড়ে বলে খবর। তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন।

এলগিন রোডের নামী ইংরাজি মাধ্যম স্কুল সেন্ট জনে পড়ত ওই ছাত্রী। বৃহস্পতিবারও অন্যান্য দিনের মতো সে নির্দিষ্ট সময়ে স্কুলে গিয়েছিল। সকাল ৯টা নাগাদ স্কুলে প্রার্থনা চলছিল। হঠাৎ শোনা যায়, এক ছাত্রী প্রার্থনা চলাকালীন অসুস্থ হয়ে পড়েছে। ছাত্রীটি প্রার্থনার মাঝেই সংজ্ঞাহীন হয়ে পড়েছিল। স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা জানান, হাসপাতালে আসার আগেই ছাত্রীর মৃত্যু হয়েছে।এর পর স্কুলের তরফে ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

পুলিশকেও পুরো বিষয়টি জানান স্কুল কর্তৃপক্ষ। ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ(Police)।প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ওই ছাত্রী হৃদ্‌রোগে আক্রান্ত হয়। কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই মৃত্যু হয়েছে তার। কিন্তু পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না। এদিন এই ঘটনায় স্কুলে শোকের ছায়া নেমে আসে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00