Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্বের দরবারে সেরার শিরোপা SSKM-য়ের

শিরোপা দিয়েছে ‘নিউজ উইক’

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের সেরার শিরোপা পেল বাংলা। সৌজন্যে রাজ্যের সুপার স্পেশ্যালিটি হসপিটাল এসএসকেএম। রোগী পরিষেবা, গবেষণা, সুপার স্পেশ্যালিটি কেয়ার-সহ একাধিক বিষয়ে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক ম্যাগাজিন ‘নিউজ উইক’ রাজ্যের এই হাসপাতালকে সেরা হাসপাতালের শিরোপা দিয়েছে।
ম্যাগাজিনের গ্লোবাল ইন চিফ ন্যান্সি কুপার ও সিইও ফ্রেডরিখ সওয়াদন্তের তরফ থেকে হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়কে এই স্বীকৃতির কথা জানিয়েছেন। এসএসকেএমের পাশাপাশি তালিকায় স্থান পেয়েছে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স বা এইমস।
আন্তর্জাতিক ম্যাগাজিন ‘নিউজ উইক’ ইউরোপ, লাতিন আমেরিকা-সহ এশিয়ার সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালের ওপর সমীক্ষা চালায়। সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয় গত ২ মার্চ। সমীক্ষা করা হয়েছিল অনলাইনে। সমীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন প্রায় ৮০ হাজার চিকিৎসক, হাসপাতালের ম্যানেজার এবং হেলথ কেয়ার প্রফেশনাল।  সমীক্ষায় বলা হয়েছে, রোগী পরিষেবার ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করেছে এসএসকেএম হাসপাতাল। পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রেখেছে।
সেরা হাসপাতালের স্বীকৃতি পাওয়া উচ্ছ্বসিত মণিময় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই স্বীকৃতির জন্য চিকিৎসক, অধ্যাপক থেকে শুরু করে চতুর্থশ্রেণির কর্মী সকলের কাছেই কৃতজ্ঞ। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই রাজ্যের এই সুপার স্পেশ্যালিটি হাসপাতাল সেরা স্বীকৃতি আদায় করেছে। আগামীদিনে রোগী পরিষেবার পাশাপাশি চিকিৎসা গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য।
উল্লেখ করা যেতে পারে, অতিমারি পর্বে ভাইরাসের পার্শ্বপ্রতিক্রিয়া এবং মিউকোরমাইকোসিসের উপর গবেষণার জন্য দেশের মধ্যে সাড়া ফেলে দিয়েছিল এই হাসপাতাল। আইসিএমআরের তরফ থেকে হাসপাতালকে দেওয়া হয়েছিল স্বীকৃতি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00