Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৬ বছরের জন্য শেখ শাহজাহানকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি : সন্দেশখালিকাণ্ডে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর ছয় বছরের জন্য সাসপেন্ড করা হল শেখ শাহজাহানকে। ছয় বছরের জন্য সাসপেন্ড করা হল শাহজাহানকে। বৃহস্পতিবার শাহজাহানকে সাসপেন্ড করার কথা ঘোষণা করলেন ব্রাত্য বসু, ডেরেক ও ব্রায়ান।

এদিন শাহজাহানকে রাজ্য পুলিশ ১০ দিনের হেফাজতে নেওয়ার পরই সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ান, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। সাংবাদিক সম্মেলনে ডেরেক ও ব্রাত্য উভয়েই জানান, তৃণমূল কংগ্রেস বিজেপির মতো নয়। বিজেপি তো ওয়াশিং মেশিনের মতো। বিজেপিতে যেই যায়, সে তো নির্দোষ হয়ে যায়। কিন্তু তৃণমূল থেকে যদি কেই অন্যায় করে, তাহলে তৃণমূল তাঁকে রেয়াত করে না। সে যে কেউ হোক না কেন। শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেইকারণে শাহজাহানকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছয় বছরের জন্য শাহজাহানকে সাসপেন্ড করা হয়েছে। একইসঙ্গে তৃণমূলের রাজ্য সভার সাংসদ ডেরেক ও ব্রায়ান প্রশ্ন তোলেন, শাহজাহানকে তো সাসপেন্ড করা হল। এবার তাহলে বিজেপি শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্বশর্মাকে সাসপেন্ড করে দেখাক। ওদের বিরুদ্ধেও তো অভিযোগ রয়েছে। উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নারদ মামলায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি হেমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে চিটফান্ড মামলায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি এদিন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেন, আসলে গত কয়েকদিন ধরে শাহজাহানকে নিজেদের দলে নেওয়ার জন্য বিজেপি নেতারা সন্দেশখালিতে যাতায়াত শুরু করেছিলেন। শাহাজাহানের গ্রেফতারি প্রধানমন্ত্রীর বঙ্গসফর পর্যন্ত আটকাতে চেয়েছিল বিজেপি। সেজন্য কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানো হয়েছিল। 

কিছুদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শাহজাহানকে পাশে না দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন। তাঁর বক্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছিল, তৃণমূল শেখ শাহজাহানের পাশে নেই। দল আদৌ শেখ শাহজাহানকে আড়াল করছে না। তবে তিনি জানিয়েছিলেন, পুলিশ শাহজাহানকে গ্রেফতার করতেই পারে। কিন্তু আইনি বাধ্যবাধকতার কারণেই পুলিশ গ্রেফতার করতে পারছে না। এরপরই হাইকোর্টের তরফে স্পষ্ট করে দেওয়া হয়, শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে কোনও স্থগিতাদেশ নেই হাইকোর্টের। এরপরই পুলিশ শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে তৎপরতা শুরু করে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00