Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গাড়ির মালিকানা পরিবর্তন থেকে রেজিষ্ট্রেশন, এবার একগুচ্ছ পরিষেবা মিলবে অনলাইনে

মানুষকে ঝঞ্ঝাট থেকে মুক্তি দিতে এবার থেকে পরিবহণ দফতরের একাধিক পরিষেবা অনলাইনে মিলবে বলে রাজ্য পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষকে ঝঞ্ঝাট থেকে মুক্তি দিতে এবার রাজ্যের পরিবহণ দফতরের তরফে স্মার্ট উদ্যোগ গ্রহণ করা হল। এবার থেকে পরিবহণ দফতরের একাধিক পরিষেবা অনলাইনে মিলবে বলে রাজ্য পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে। গাড়ির মালিকানার নাম পরিবর্তন থেকে শুরু করে ট্রেড লাইসেন্স-এর পুনর্নবীকরণ, সবই অনলাইনে করা যাবে।

রাজ্য মন্ত্রিসভার রদবদলের সময় ফিরহাদ হাকিমকে সরিয়ে পরিবহণ দফতরের দায়িত্ব দেওয়া হয় স্নেহাশিস চক্রবর্তীকে। রাজ্য সরকারের এই গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব নেওয়ার পর স্নেহাশিস চক্রবর্তী পূর্বসূরির পথে হেঁটে পরিষেবা পাওয়াকে আরও সহজ ও ঝামেলা মুক্ত করে তুলতে এই পদক্ষেপের কথা ঘোষণা করেন। এবার থেকে গাড়ির মালিকানার নাম পরিবর্তন, ট্রেড লাইসেন্স-এর পুনর্নবীকরণ, গাড়ি রেজিষ্ট্রেশন-এর আবেদন জমা করার পর সার্টিফিকেট, গাড়ির নম্বর পরিবর্তন সংক্রান্ত কাজ, গাড়ির বিশেষ কোনও অনুমোদন, গাড়ির লোন পরিশোধ-এর সমাপ্তিকরণ, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, নথিভুক্ত গাড়ির রেজিস্ট্রেশন, গ্যারেজের অনুমোদন এবং গাড়ির লার্নার লাইসেন্সও অনলাইনে পাওয়া যাবে। অনলাইনে যারা আবেদন করতে পারবেন না তাঁদের জন্য অফলাইনে পরিষেবা পাওয়ারও সুযোগ থাকছে।

নতুন পরিবহন মন্ত্রী এদিন আরও জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময়ে অনেক পরিবর্তন এসেছে। আগামী দিনে আমরা আরও স্বচ্ছ পরিবহণ ব্যবস্থা দিতে চলেছি। ই-ভেইকেল-এর ব্যবস্থা করা হচ্ছে। আমরা ইতিমধ্যেই অনেক ব্যাটারি বাস চালু করেছি।’ পরিবিহণমন্ত্রী বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে এদিন জানান নতুন করে বাসের ভাড়া বাড়ানো যাবে না এখন। বাস সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান তিনি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00