Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিয়ালদহ স্টেশন চত্বরে ফল ব্যবসায়ীর থেকে টাকা ছিনতাই, পিছু ধাওয়া করলে আহত করে পালাল দুষ্কৃতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি:শুক্রবার ভোরে তিন দুষ্কৃতি শিয়ালদহ আদালত চত্বর এলাকায় এক ফল ব্যবসায়ীকে ঘিরে ধরে। বেধড়ক মারধর করে। টাকা পয়সা ছিনতাই করে চম্পট দেয়।সে দুষ্কৃতীদের পিছু ধাওয়া করলে ব্যবসায়ীকে মদের বোতল দিয়ে বেধড়ক মারধর করে। থানায় অভিযোগ দায়ের।এক ফল ব্যবসায়ী টাকা ছিনতাই করে মদের বোতল দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত ফল ব্যবসায়ী আব্দুল মিঞা ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে ,বর্ধমান জেলার কালনা থানার(Kalna P.S.) অন্তর্গত বাসিন্দা আব্দুল মিঞা। তিনি শিয়ালদহ আদালত চত্বরে ফলের ব্যবসা করেন। অভিযোগ শুক্রবার ভোরে তিন দুষ্কৃতি তাকে ঘিরে ধরে। বেধড়ক মারধর করে। টাকা পয়সা ছিনতাই করে চম্পট দেয়।ওই ফল ব্যবসায়ী ছিনতাইকারী দুষ্কৃতিদের পিছু ধাওয়া করে। শিয়ালদহ দক্ষিণ শাখার(Sealdaha South Sec.) ক্যানিং লোকাল ট্রেনে চেপে বসে দুষ্কৃতীরা।

আব্দুল মিঞা (Abdul Mia)পরের কামরায় চেপে বসে পিছু নিয়ে। তিনজন দুষ্কৃতি শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের তালদিতে নামে। নেমে পড়ে আব্দুল মিয়াও। তালদিতে(Taldi) নেমে দুষ্কৃতিদের ধরে ফেলে। দুষ্কৃতিদের কে জানায় ছিনতাই করা টাকা দিয়ে দিলে কিছুই বলবে না। ছিনতাইকারীরাও সহজে ছাড়ার পাত্র নয়। তারা তিনজন মিলে মদের বোতল দিয়ে ওই ফল ব্যবসায়ী কে বেধড়ক মারধর করে। স্থানীয় লোকজন দৌড়ে আসলে দুষ্কৃতিরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় কাৎরাতে থাকে ওই ফল ব্যবসায়ী। স্থানীয় লোকজন আক্রান্ত ফল ব্যবসায়ী কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পার্টী অফিসে নিয়ে যায়। সেখান থেকে খবর পায় ক্যানিং থানার পুলিশ। যুবককে উদ্ধার করে।

আক্রান্ত আব্দুল মিয়া জানিয়েছেন, ‘তিনজন দুষ্কৃতি শিয়ালদহ আদালত চত্বর এলাকায় আমার কাছ থেকে ১২ হাজার টাকা ছিনতাই করে নেয়।মারধর করে। পরে দুষ্কৃতিদের পিছু নিয়েছিলাম।তালদি ষ্টেনে নেমে ধরে ফেলেছিলাম। ওরা মদের বোতল দিয়ে আবারও বেধড়ক মারধর করে। ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। ”অন্যদিকে আক্রান্ত ফল ব্যবসায়ীর কাছ থেকে অভিযোগ পেয়ে দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে ক্যানিং থানার (Caning P.S.)পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00