Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১১ জুলাই থেকে চালু হতে পারে শিয়ালদহ মেট্রো

মেট্রো রেলের তরফে কোনও দিনক্ষণ স্পষ্ট করে না জানালেও আগামী ১১ জুলাই থেকে শিয়ালদহ থেকে মেট্রো রেল চালু হবে বলে সম্ভাবনা তৈরি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৈরি হয়ে উদ্বোধনের অপেক্ষায় পড়ে রয়েছে শিয়ালদহ মেট্রো স্টেশন। অপেক্ষায় দিন গুনছেন যাত্রীরা। মেট্রো রেলের তরফে কোনও দিনক্ষণ স্পষ্ট করে না জানালেও আগামী ১১ জুলাই অর্থাৎ সোমবার থেকে শিয়ালদহ থেকে মেট্রো রেল চালু হবে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। শিয়ালদহ মেট্রো স্টেশন চালু করার জন্য কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফ থেকে দেওয়া ছাড়পত্রের মেয়াদ গত ২৫ জুন শেষ হয়। সেই সময়ের মধ্যে শিয়ালদহ মেট্রো স্টেশন চালু হয়নি। এরপর পুনরায় মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে অনুমোদন চাওয়া হয় কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে। ১ জুলাই কমিশন অফ রেলওয়ে সেফটি পুনরায় শিয়ালদহ মেট্রো স্টেশনের ছাড়পত্র দেয়। তাতে উল্লেখ করা হয় চলতি বছরে ২২ সেপ্টেম্বরের মধ্যে চালু করতে হবে শিয়ালদহ মেট্রো পরিষেবা।

উল্লেখ্য শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছে সম্প্রতি। গত ৩ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে মেট্রোরেক চালানো শুরু হয়েছিল। সূত্রের খবর, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সোমবার থেকে চালু হতে পারে শিয়ালদহ মেট্রো পরিষেবা। অন্যদিকে শিয়ালদহ মেট্রো স্টেশন ব্র্যান্ডিং করার জন্য এক বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ মেট্রো স্টেশন চত্বরের গোটা এলাকা এবার থেকে ব্যবহার করতে পারবে বেসরকারি সংস্থা ডিটিডিসি। আগামী ৩ বছরের জন্য শিয়ালদহ মেট্রো স্টেশনের নামের সঙ্গে এই সংস্থার নাম থাকবে। মূলত ব্র্যান্ডিং করতে নামের এই সংযুক্তিকরণ।

অন্যদিকে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। সূত্রের খবর সব কিছু ঠিক থাকলে চলতি বছরে পুজোর আগেই এই মেট্রো পথের সূচনা হবে। শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন যাত্রীদের নিউ গড়িয়া স্টেশনে নেমে রুবি পৌঁছতে কম সময় লাগবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00