Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুর্ঘটনা ঠেকাতে স্কুলে, স্কুলে ট্রাফিকের ক্লাস

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লাইসেন্স বিহীন চালকদের শিক্ষা দিতে আসরে নামল কলকাতা পুলিশ। আমআদমিকে সচেতন করতে তাঁরা জানান, ফার্স্ট ড্রাইভ কুড বি লাস্ট ড্রাইভ।মানুষের নজর কাড়তে, মানুষকে সচেতন করতে কলকাতা ট্রাফিক পুলিশের এহেন উদ্যোগ আমরা আকছাড় দেখতে পাই। তবুও সৌরনীলদের বলি হওয়ার ঘটনা সকলের মনের ভিত নাড়িয়ে দেয়। আর একটা,সৌরনীল যাতে জীবন যুদ্ধে স্রেফ অসচেতনতার জন্য হেরে না যায় তার উদ্যোগ নিল এবার গড়িয়া ট্রাফিক গার্ড। গান্ধী কলোনী বয়েজ স্কুলের কচিকাঁচাদের এই সচেতনতার বার্তাই দিল কলকাতা পুলিশ আধিকারিকরা।

বেহালার সৌরনীলের ঘটনা মানুষকে শিক্ষা দিয়েছে। নিজের জীবনের জলাঞ্জলি দিয়ে কলকাতাবাসীকে সচেতন করে গিয়েছে ছোট্ট সৌরনীল। কলকাতা পুলিশ যদিও সেফ ড্রাইভ সেভ লাইফের সচেতনতার বার্তা সারা বছর ধরেই দিয়ে যায়।এদিন ও সেই সেফ ড্রাইভ সেভ লাইফের একটি সচেতনতামূলক অনুষ্ঠান করল গড়িয়া ট্রাফিক গার্ড। জানা যায়, বাঘাযতীনের গান্ধী কলোনী বয়েজ স্কুলের খুদেদের ট্রাফিক নীতিগত পাঠ পড়ালেন গড়িয়া ট্রাফিক গার্ডের পুলিশ কর্তারা।

শুধু ট্রাফিক সচেতনতাই নয়,এদিন গান্ধী কলোনী বয়েজ স্কুল বিভিন্ন সচেতনতামূলক কাজের সঙ্গে যুক্ত আছে বলে দাবি করলেন স্কুলের প্রধান শিক্ষক আশিস মুখার্জি।গাছ লাগানো থেকে মোবাইল ফোনের ব্যবহার কিভাবে করতে হবে তা নিয়েও সকলকে সচেতনতার বার্তা দিয়েছেন এই প্রধান শিক্ষক।গড়িয়া ট্রাফিক গার্ডের এ দিনের অনুষ্ঠানে খুশি প্রধান শিক্ষক থেকে ছাত্র এবং শিক্ষকরা।

জীবনের থেকে মূল্যবান জিনিস আর কিছুই হতে পারে না। তাই রাস্তায় বেড়িয়ে ট্রাফিক নিয়ম কানুন যাতে সবাই মেনে চলার অভ্যাসে পরিণত করে তারই অক্লান্ত প্রচেষ্টা চালাল গড়িয়া ট্রাফিক গার্ড। এখন দেখার কলকাতা পুলিশের এই সচেতনতা বার্তা বেহালার মত মর্মান্তিক দুর্ঘটনা ভবিষ্যতে এড়াতে পারে কিনা ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00