Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলায় এসে ছবি করবেন সলমান, মুখ্যমন্ত্রীকে কথা দিলেন ভাইজান

এমনকী সলমান খানের সঙ্গে প্রশ্ন রাখলেও তিনি সসম্মানে উঠে দাঁড়িয়ে বাংলার দিদি কে কোথায় দিলেন যে বাংলায় এসে তিনি ছবি করবেন। শেষে তিনি নিজের আঁকা একটি ছবিও অভিনেতাকে উপহার দিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার সকাল থেকেই কলকাতা উত্তপ্ত। কেন, বলিউডের টাইগার আসছেন যে! হ্যাঁ, দেশের অন্যতম সুপারস্টার সলমান খান। কলকাতার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। যদিও চলতি বছরে একাধিকবার কলকাতায় এসেছেন ভাইজান। একাধিক মৃত্যুর হুমকি নিয়েও ঘুরছেন তিনি, ভক্তদের টানে। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজরে এখন সলমান খান। আজ সকাল সকাল মুম্বই থেকে কলকাতা উড়ে এসেছেন তিনি। এসেই বাংলার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। সৌজন্যে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানেই দিদির ডাকে সাড়া পেয়েছেন অভিনেতা, বাংলার মানুষ আরও একবার ভাইজানের নবাবী আদাকে স্বাগত জানালেন।

আজ বিকেল ৫ টা থেকে শুরু হয়েছে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে উপস্থিত হয়েছেন, বলিউডের একাধিক প্রভাবশালী শিল্পীরা। এদিন মঞ্চে উপস্থিত হয়েই অরিজিৎ-এর কন্ঠে উৎসবের থিম সং-এ নাচলেন সলমান খান। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও নাচলেন সলমান। তাঁকে সঙ্গ দিলেন সোনাক্ষী সিনহা। সকাল সকাল কলকাতায় এই উৎসবে যোগদানের জন্যে এসেছেন মিঃ ইন্ডিয়া অনীল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিন্‌হা। এছাড়া এদিন বলিউড তারকার পাশাপাশি অনুষ্ঠানে যোগদান দিয়েছেন, রাজ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, মিমি, শ্রাবন্তী, সৌরভ গঙ্গোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, সব্যসাচী চক্রবর্তী, মাধবী মুখোপাধ্যায়রা। এদিন অনীল কাপুর মঞ্চে উঠে জানালেন, এবং জানালেন কলকাতা থেকেই তাঁর প্রথম অভিনয় কেরিয়ার শুরু করে ছিলেন। তাঁর প্রথম বাড়ি ছিল বালিগঞ্জ হাউস। তিনি এদিন বাংলাতেও কথা বলেছেন। তবে এদিন সলমান খানের জন্যেই বেশি অপেক্ষায় ছিলেন সবাই। তিনি মঞ্চে উঠে খানিকটা মজার ছলেই কথা বললেন। সঙ্গে বাংলার সমস্ত আইকনিক তারকাদের শ্রদ্ধা জানালেন। এবং বাংলাতেও বললেন, আমি তোমাদের ভালোবাসি।

তবে এদিন বেশি আকর্ষণ কুড়লো সলমনের পরেই বক্তৃতা দিতে ওঠা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর বক্তব্যের শুরুতেই বলিউড তারকাদের সবাইকে মঞ্চে স্বাগত জানালেন। সঙ্গে মহেশ ভাট, সলমানকেও বললেন তাঁরা যেন তাঁদের ছবির জন্যে বাংলাকে ব্যবহার করেন। কারণ বাংলার একাধিক শুটিং জায়গা রয়েছে। বাংলা সংস্কৃতির রাজধানী যেমন কালিম্পং, দার্জিলিং, বীরভূম, শান্তিনিকেতন প্রমুখ। এখানে এসে বাঙালি ইন্ডাস্ট্রিকেও যুক্ত করতে অনুরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী সলমান খানের সঙ্গে প্রশ্ন রাখলেও তিনি সসম্মানে উঠে দাঁড়িয়ে বাংলার দিদি কে কোথায় দিলেন যে বাংলায় এসে তিনি ছবি করবেন। শেষে তিনি নিজের আঁকা একটি ছবিও অভিনেতাকে উপহার দিলেন। উল্লেখ্য, ৫ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। এবার এই উৎসবে ৩৯ টি দেশের ২১৯ টি ছবি প্রদর্শন হবে, এবং শুরু হবে ছবির উত্তম কুমারের ‘দেয়া নেয়া’ দিয়ে।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00