Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাগর দত্তে হামলায় ধৃতদের মুক্তির দাবি মৃত রোগীর পরিবারের, দেহ না নেওয়ার হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কামারহাটির  সাগর দত্ত মেডিক্যাল কলেজে। ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরেই মৃতের  পরিবারের  দাবি , আটকদের না ছাড়লে  মৃতদেহ নেবেন না। তারা রাস্তায় বসে  কান্নাকাটি করতে শুরু করে বলে খবর। এই ঘটনায় হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

রঞ্জনা সাউ নামে বছর ৩৬-এর এক মহিলা শুক্রবার সাগর দত্ত হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। অভিযোগ, হাসপাতালে আনার পরেও রোগীর কোনও রকম চিকিৎসা হয়নি। ঘণ্টার পর ঘণ্টা ফেলে রাখা হয়েছিল। শেষে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্বাস্থ্যকর্মীরা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছিলেন। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় রঞ্জনার। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। রোগীর পরিজনদের সঙ্গে বাবিতণ্ডায় জড়িয়ে পড়েন চিকিৎসকেরা। শুরু হয় ধাক্কাধাক্কি। ঝামেলার মাঝে পড়ে আক্রান্ত হন স্বাস্থ্যকর্মীরা।

এই ঘটনার পরেই  ফের  কর্মবিরতির ডাক দেন জুনিয়র চিকিৎসকেরা । হাসপাতাল চত্বরের মধ্যেই তারা বসেছেন ধর্নায়। শুধু তাই নয়  বহির্বিভাগ বা জরুরি বিভাগে আপাতত পরিষেবা বন্ধ রেখেছেন । বলা বাহুল্য, সপ্তাহ খানেক আগেও এক রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল সাগর দত্তে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার সাগর দত্তে রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00