Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গঙ্গার জলে লবণ বৃদ্ধি, জল প্রকল্পে ক্ষতির আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ক্রমশ  গঙ্গার জলে লবণাক্ততার পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ভবিষ্যতে কলকাতা পুরসভার জল শোধনাগার প্ল্যান্টগুলোর ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। পরিবেশবিদদের মতে, নদীর জলে স্বাভাবিক লবণাক্ততার মাত্রা ১০০ পিপিটি (পার্টস পার ট্রিলিয়ন), যা বেড়ে কোথাও কোথাও ২৮০ পিপিটি পর্যন্ত পৌঁছেছে। এভাবে বাড়তে থাকলে কলকাতাবাসীর জন‌্য ভয়ের বিষয়। জলে লবণের মাত্রা বৃদ্ধি পেলে ওয়াটার ট্রিটমেন্ট প্ল‌্যান্টগুলিই ক্ষতিগ্রস্ত  হওয়ার সম্ভাবনা র‍য়েছে । 

এই লবণাক্ততা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে বিশ্ব উষ্ণায়নকে দায়ী করা হচ্ছে। প্রতি বছর হিমবাহ গলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, যার ফলে সমুদ্রের নোনা জল নদীতে মিশছে। এর ফলে শুধুমাত্র জল শোধনাগার প্ল্যান্টগুলোর ক্ষতিই নয়, জলজ প্রাণীদের ওপরও বিরূপ প্রভাব পড়বে। এখন যেমন ফরাক্কায় কুমির ঢুকে পড়ছে। অদূর ভবিষ‌্যতে কলকাতার গঙ্গায়ও কুমির ঘুরতে দেখা গেলে আশ্চর্য হওয়ার কিছু নেই।  

কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগ অবশ্য জানিয়েছে, এখনই ভয়ের কিছু নেই। তাদের প্ল্যান্টগুলোতে উন্নতমানের মেশিন রয়েছে। তবে, তারা লবণাক্ততা বৃদ্ধির বিষয়টি সম্পর্কে অবগত। নদী বিশেষজ্ঞ ডঃ কল্যাণ রুদ্রের মতে, শুষ্ক মরসুমে লবণাক্ততার পরিমাণ একটু বেড়ে যায়, বর্ষায় তা কমে যায়। তবে গঙ্গার জলে লবণাক্তভাব এত বাড়ছে কেন? এই নিয়ে  পরিবেশ বিশেষজ্ঞদের মধ্যে বাড়ছে চিন্তা । 

সাগরে নেই ইলিশ, শূন্য গঙ্গার গর্ভও, ক্ষতির মুখে মৎস্যজীবীরা

গঙ্গার নীচ দিয়ে এবার টানেল গড়বে বন্দর কর্তৃপক্ষ, লক্ষ্য দ্রুত পণ্য পরিবহণ

মার্চে হাওড়া শহরে পানীয় জলের ঘাটতি মারাত্মক আকার নিতে পারে

East West Metro’র সুড়ঙ্গে গঙ্গার নীচে অ্যাকোয়ারিয়াম Effect

পুজোর আগেই পরিষেবা শুরু হাওড়া-এসপ্ল্যানেড মেট্রো রুটে

Ganga River Basin প্রকল্পে বাংলার ৫ পুরসভাকে ১১ কোটি টাকা

গঙ্গায় বাড়ছে জলস্তর, বিপদের মুখে কলকাতা

গঙ্গাদূষণ ঠেকাতে উদ্যোগ হুগলি শিল্পাঞ্চলে

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00