Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরজি করের নতুন সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পরেই হয়েছে বড়সড় বদল। সরিয়ে দেওয়া হয়েছিল অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং এমএসভিপি সঞ্জয় সঞ্জয় বশিষ্টকে। এই আবহে বৃহস্পতিবার আরজি করের নয়া সুপার হলেন সপ্তর্ষি চট্টোপাধ্যায় । যিনি বাঁকুড়ার সম্মেলনী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ছিলেন। অন্যদিকে নতুন অধ্যক্ষ হলেন মানস বন্দ্যোপাধ্যায় ।

বুধবার স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েকের সঙ্গে দেখা করে আন্দোলনকারী পড়ুয়াদের  একাংশ। তারা দাবি করে আরজি করের বর্তমান আধিকারিকদের অপসারণ করতে হবে। আর তা না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে। তাই বাধ্য হয়ে বুধবার রাতেই পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে আরজি করের নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পাল, এমএসভিপি বুলবুল মুখোপাধ্যায়, সহকারী সুপার এবং চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে সরিয়ে দেয় স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের সিদ্ধান্ত জানার সঙ্গে সঙ্গেই উৎসবে মেতে ওঠে  আন্দোলনকারী পড়ুয়ারা।

উল্লেখ্য, আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পরেই সমালোচনার জেরে সরিয়ে দেওয়া হয় তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, এমএসভিপি সঞ্জয় বশিষ্টকে। সন্দীপের জায়গায় প্রিন্সিপাল করা হয় সুহৃতা পালকে। আর এবার নয়া অধ্যক্ষ হলেন মানস বন্দ্যোপাধ্যায় ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00