Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বধূর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য উল্টোডাঙায়

উল্টোডাঙায় এক বধূর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার নিজের ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বছর তিরিশের ওই বধূর দেহ।

Share:

নিজস্ব প্রতিবেদক: উল্টোডাঙায় এক বধূর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার নিজের ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বছর তিরিশের ওই বধূর দেহ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম সুমন সাউ। ৩০ এর আশেপাশে বয়স তাঁর। মঙ্গলবার তাঁর দেহ উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও(Suicide Note)। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগে থাকত। তার জেরে এই মৃত্যু। সুমন সাউ উল্টোডাঙার(Ulta Danga) যদু মিত্র লেনের বাসিন্দা। তাঁর স্বামী পেশায় গাড়ির চালক। তাঁদের এক সন্তানও রয়েছে। সে সপ্তম শ্রেণিতে পড়ে। মঙ্গলবার সকালে ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুমনের দেহ। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ওই মহিলার দেহ উদ্ধার করে। ওই একই ঘরের বিছানার ওপর সুইসাইড নোট পড়েছিল। সুইসাইড নোটে কী লেখা রয়েছে,  সে বিষয়ে পুলিশের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রতিবেশীদের একাংশের অভিযোগ, স্বামীর সঙ্গে সুমনের বনিবনা ছিল না। যার জেরে অশান্তি লেগেই থাকত। বরং সুমন অন্য একটি সম্পর্কে জড়িয়েছিলেন। বিবাহ বহির্ভূত সেই সম্পর্কের কথা স্বামী জানতে পেরে যাওয়ায় তাঁদের মধ্যে অশান্তি চরমে ওঠে। আর সেই অশান্তির জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সুমন। অন্যদিকে বেশ কিছু প্রতিবেশীর দাবি, সুমন নয় বিবাহ বহির্ভূত সম্পর্কে(Extra Marital Affair) জড়িয়েছিলেন সুমনের স্বামী। আর সেই বিষটি স্ত্রী জেনে যেতেই অশান্তি শুরু হয়। আর তার জেরেই এই মৃত্যু। অন্যদিকে কী কারণে সুমনের মৃত্যু হল তা নিয়ে এখনও কিছু জানায়নি পুলিশ। এই মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত থানায় দায়ের হয়নি কোনও অভিযোগও।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00