Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অস্থায়ী কর্মবন্ধুদের জন্য সুখবর, এক ধাক্কায় বেতন বাড়ল ২ হাজার টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের কর্মবন্ধুদের দীর্ঘদিনের দাবি পূরণ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বছর শেষের মুখেই কর্মবন্ধুদের বেতন এক লাফে তিন হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে এ কথা ঘোষণা করেছে রাজ্যের অর্থ দফতর। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাসে ২,০০০ টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে অস্থায়ী কর্মবন্ধুদের। এখন থেকে তাঁরা মাসে ৫,০০০ টাকা করে বেতন পাবেন। গত ১ সেপ্টেম্বর থেকেই এই নির্দেশ কার্যকর হবে। বেতন বৃদ্ধির কথা জানতে পেরেই উ‍ৎসবে মেতে উঠেছেন রাজ্যের বিভিন্ন দফতরে সহায়ক কর্মী হিসাবে কাজ করা কর্মবন্ধুরা।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে ভূমি ও ভূমি রাজস্ব এবং কৃষি দফতরে অস্থায়ী কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। অফিস সাফাই করা সহ বিশেষ কাজে লাগানো হয় তাদের। অষ্টম শ্রেণি পাশেই মেলে কর্মন্ধুরর চাকরি। এতদিন মাসে ৩ হাজার টাকা করে পাররিশ্রমিক পেতেন তাঁরা। মাগ্গিগন্ডার বাজারে ওই সামান্য টাকায় কিছু হয় না জানিয়ে দীর্ঘ দিন ধরে তাঁরা বেতন বৃদ্ধির দাবি করছিলেন। অবশেষে কর্মবন্ধুদের সেই দাবি মেনে নিল রাজ্য সররকার। রাজ্যের অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে তাঁদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছে। বর্তমানে মাসে ৫,০০০ টাকা করে পাবেন তাঁরা। তবে অন্য কোনও ভাতা পাবেন না।

কর্মবন্ধুদের বেতন বৃদ্ধির খবরে খুশি তৃণমূল প্রভাবিত রাজ্য কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক। তাঁর কথায়, ‘আমরা দীর্ঘ দিন ধরে বেতন বৃদ্ধির দাবি করছিলাম। এত দিনে রাজ্য সরকার এই দাবি মেনে নেওয়ায় তাঁদের ধন্যবাদ জানাই।’

 

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00