Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মমতার হাত ধরেই কলকাতায় যাত্রা শুরু হচ্ছে Regional Cancer Center’র

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হচ্ছে Regional Cancer Center বা RCC।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে এদিন। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে(Calcutta Medical College and Hospital) এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত ধরে চালু হচ্ছে Regional Cancer Center বা RCC। এদিন উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থেকে ভার্চুয়ালি এই ক্যান্সার চিকিৎসাকেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিং ও সুপারের কার্যালয়ের মাঝামাঝি জায়গায় তৈরি হয়েছে ক্যান্সার চিকিৎসাকেন্দ্রের ৭ তলা নয়া ভবনটি। ১০৯ বেডের এই ক্যান্সার হাসপাতাল চালু করে দেওয়া হচ্ছে এদিন থেকেই। যদিও কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে আগে থেকেই ক্যান্সার বিভাগ রয়েছে। সেখানে Indoor ও Outdoor পরিষেবা মেলে। সেটাই এবার এই নতুন ভবনে চলে আসছে। যে সব চিকিৎসক এতদিন সেখানে ক্যান্সারের চিকিৎসার পরিষেবা দিতেন তাঁরাও এই নতুন বিভাগে চলে আসছেন। আসছেন কর্মীরাও। পাশপাশি এই নয়া চিকিৎসা কেন্দ্রের জন্য কেন্দ্রের তরফেও কিছু বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর কথাও আছে। তবে ক্যান্সারে আক্রান্ত রোগীদের Radiation দেওয়ার ব্যবস্থা পুরাতন বিভাগেই থাকছে।

নতুন বিল্ডিংটি G+6 সিস্টেমে তৈরি হয়েছে। তাই সেখানে মাটির নীচে বা Basement-এ দু’টি তলা থাকছে। একটি তলায় বসবে CT Simulator, Brachytherapy ও Linear Accelerator বা LINEAC’র মতো অত্যাধুনিক যন্ত্র। অন্যতলায় ক্যান্সার রোগীদের চিকিৎসার ব্যবস্থা থাকছে। Ground Floor-এ থাকবে Nuclear Medicine বিভাগ। দু’তলায় থাকবে Onychopathology বিভাগ। তিনতলায় Radiotherapy ওয়ার্ড। ৩৪ বেডের এই ওয়ার্ডে HDU’র ব্যবস্থাও থাকছে। চারতলায় থাকছে Medical Oncology ওয়ার্ড। ৩৯ শয্যার এই ওয়ার্ডে HDU ছাড়াও ৩টি কেবিন থাকছে। পাঁচতলায় Surgical ও Medical Oncology ওয়ার্ডে থাকছে ৩০টি বেড। তার মধ্যে ২টিতে HDU থাকছে। ছয়তলায় থাকছে ক্যান্সার রোগীদের অস্ত্রোপচারের জন্য Surgical Oncology OT এবং Pre ও Post Operative ওয়ার্ড। সেখানে থাকছে ২টি OT এবং ৪টি বেড। সাততলায় থাকছে দু’টি বিভাগ। Nuclear Medicine ও Medical Oncology। Brachytherapy OT এবং Onychopathology Laboratory-ও থাকছে এই তলায়।  

সবমিলিয়ে দেশ তথা রাজ্যের যে কোনও বেসরকারি আধুনিক ও উনতমানের ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের সঙ্গে সেয়ানে সেয়ানে টেক্কা দেওয়ার মতো উপযোগী অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল হিসেবে গড়ে তোলা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের চত্বরে গড়ে ওঠা Regional Cancer Center বা RCC-কে। এখন কলকাতার এই হাসপাতালে ক্যান্সার বিভাগ রয়েছে ৩ নম্বর গেটের অদূরে। সেখানকার Radiotherapy বাড়িতেই রয়েছে LINEAC ও Brachytherapy’র মতো মহার্ঘ মেশিন। এখানেই রোগীদের Ray দেওয়া এবং অন্যান্য চিকিৎসা চলে। আর Green বাড়িতে রয়েছে ক্যান্সার রোগীদের ওয়ার্ড। এইসব রোগীদের নিয়ে আসা হবে নতুন বাড়িতে। তবে Radiotherapy বিভাগ থেকে যন্ত্র দু’টিকে নতুন হাসপাতালে আনা সম্ভব নয়। সেক্ষেত্রে নয়া হাসপাতাল চালু হলেও রোগীদের এই দুই জায়গায় ঘুরপাক খেতে হতে পারে। তবে নতুন হাসপাতালের জন্য সুনির্দিষ্ট যন্ত্র চলে এলে এই সমস্যাও দূর হয়ে যাবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00