Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খাদ্য সুরক্ষা প্রকল্পে ফের রেশন গ্রাহকেরা পাবেন গম

জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকেরা আবার আগের মতোই গম পাবেন আগামী মার্চ মাস থেকেই। আগের দরেই সেই গম মিলবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গণতন্ত্র দিবসের(Independence Day) সকালেই সুখবর। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের(National Food Security Scheme) আওতায় থাকা রেশন গ্রাহকরা(Ration Consumers) ফের গম(Wheat) পাবেন খুব শীঘ্রই। বিগত ৬ মাস ধরে তাঁদের গমের পরিবর্তে সমপরিমাণের চাল দেওয়া হচ্ছিল। এর ফলে যারা নিত্যদিন রুটি খেতেন একবেলা বা দুইবেলা তাঁদের বাজার থেকে চড়া দামে গম কিনে খেতে হচ্ছিল। এবার সেই দিনের অবসান ঘটতে চলেছে। গত বছর দেশে গমের ফলন কম হয়েছে। তার ওপর‌ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গমের রফতানিও বেড়ে গিয়েছিল। বেসরকারি সংস্থাগুলি চাষিদের কাছ থেকে প্রচুর গম কেনার ফলে সরকারি উদ্যোগে গম কেনার পরিমাণ কমে যায়। এই পরিস্থিতি সামাল দিতে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকদের গমের বরাদ্দ কমিয়ে পরিবর্তে চাল দেওয়া হচ্ছিল। এর জন্য খোলাবাজার থেকে বেশি দামে চাল কিনতে হয়েছে রাজ্যের খাদ্যদফতরকে। তার জেরেই জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশনের গ্রাহকেরা বিগত ৬ মাস ধরে গম পাচ্ছিলেন না। কিন্তু এবার এই সমস্যা কেটে যেতে চলেছে। 

আরও পড়ুন ছাড়তে হবে হিংসা, গান্ধির পথই আদর্শ: রাষ্ট্রপতি মুর্মু

রাজ্য খাদ্য দফর সূত্রে জানা গিয়েছে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা FCI এর মাধ্যমে ভারত সরকার Open Market Scheme এর আওতায় খাদ্যশস্য বিক্রি করত। কিন্তু গত বছরের এপ্রিল মাসের পর তা তাঁরা বন্ধ করে দেয়। রাজ্যের খাদ্যদফতরগুলি FCI’র কাছ থেকে এই স্কিমে গম কিনে রাজ্য প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকদের তা সরবরাহ করে। কিন্তু সেই ওপেন মার্কেট স্কিম বন্ধ হয়ে যাওয়ায় রাজ্য এতদিন গম জোগাড় করতে পারেনি। কেন্দ্র সরকার খুব শীঘ্রই আবার সেই ওপেন মার্কেট স্কিম চালু করতে চলেছে। সেটি চালু হলেই রা‌জ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকরা আগের মতোই রেশনে গম পাবেন। কেন্দ্র সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, মার্চ মাসের মধ্যে মজুত ভাণ্ডার থেকে ২০ লক্ষ টন গম ওপেন মার্কেট স্কিমে বিক্রি করবে। আগামী মার্চ মাসের শেষে এফসিআই’র মজুত ভাণ্ডারে ১ কোটি ১৩ লক্ষ টন গম ও ২ কোটি ৩৬ লক্ষ টন চাল থাকবে। পাশাপাশি এবার দেশে গমের ফলন ভালো হবে বলে আশা করছে সরকার। ফলে এখন খোলা বাজারে বিক্রিবাটা ফের চালু করতে অসুবিধা নেই কেন্দ্রের। তাঁরা সম্ভবত ২৩ টাকা ৫০ পয়সা কেজি দরে গম বিক্রি করতে পারে। তবে রেশন গ্রাহকেরা আগেকার দরেই গম পাবেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00