Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শ্লীলতাহানি কাণ্ডে রাজভবনে ৩ কর্মীর বিরুদ্ধে দায়ের এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডে এবার নয়া মোড়। বর্তমানে রাজভবনের  ৩ কর্মীর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হয়েছে মামলা। এবার অভিযোগকারিনীকে রাজভবনেই আটকে রাখার উঠছে অভিযোগ। আর সেই মর্মেই ফের নতুন করে এফআইআর দায় করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ইতিমধ্যেই  শুরু হয়ে গিয়েছে তদন্ত।

জানা গিয়েছে রাজভবনের কর্মী এসএস রাজপুত-সহ মোট তিন জনের  বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর । তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে দিন হেনস্থার শিকার হয়েছিলেন  অভিযোগকারী মহিলা  সে দিন তাঁকে রাজভবন থেকে বেরোতে বাধা দিয়েছিলেন  তিনজন। পুলিশ মারফত জানা গিয়েছে, শুক্রবাড় সন্ধ্যায় অভিযোগকারী প্রায় পাঁচ ঘন্টা গোপন জবাবদিহি করে ম্যাজিস্ট্রেটের কাছে।  আর তাঁর জবাববন্দির পরেই  রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে দায়ের এফআইয়ার।

সম্প্রতি রাজভবনের একজন অস্থায়ী মহিলা কর্মী সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে  শ্লীলতাহানির অভিযোগ আনেন। সেই অভিযোগের ভিত্তিতে হেয়ার স্ট্রীট থানায় ওই মহিলা কর্মচারী লিখিত অভিযোগ জমা দেন। এরপর তদন্তে নামে কলকাতা পুলিশ।  তবে রাজ্যপাল যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। পাশাপাশি, এই অভিযোগ প্রকাশ্যে আসার পর রাজভবনে পুলিশের প্রবেশও নিষিদ্ধ করে দেন রাজ্যপাল । রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর কী করণীয়, তা জানতে সংবিধান এবং আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছে লালবাজার। এই আবহে রাজভবন কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00