Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুর্যোগের কথা মাথায় রেখে ভবানীপুরে ভোটকর্মীদের রেনকোট

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোটের কাজ পরিচালনা করার জন্য শেক্সপিয়র সরণি থানা এলাকায় শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তৈরি করা হয়েছে ডিসিআরসি সেন্টার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোটের কাজ পরিচালনা করার জন্য শেক্সপিয়র সরণি থানা এলাকায় শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তৈরি করা হয়েছে ডিসিআরসি সেন্টার। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মোট ২৮৭টা বুথে ভোট হবে। মূল বুথের সংখ্যা ২৬৯টি। পাশাপাশি কোভিড পরিস্থিতির জন্য তৈরি করা হয়েছে ১৮টি অক্সিলিয়ারি বুথ। ভোট কর্মীদের হাতে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার তুলে দেওয়া হয়েছে করোনাবিধি মেনে। তবে প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে বুথ পিছু দেওয়া হচ্ছে ৪টে করে রেনকোট। মঙ্গলবার রাত থেকেই একটানা বৃষ্টি চলছে। এই বৃষ্টি মাথায় করেই বুধবার ভোটগ্রহন কেন্দ্রে পৌঁছতে হবে ভোটকর্মীদের। ফলে তাঁদের যাতে কোনও অসুবিধা না হয় তাই রেনকোট বিলি করা হচ্ছে ডিসিআরসি কেন্দ্র থেকে।

অপরদিকে ভবানীপুর অঞ্চলে জল যাতে না জমে তা নিয়ে সক্রিয় কলকাতা পুরসভা। জানা যাচ্ছে, অনেক রাস্তাতেই জল নেই। তবে যেসব রাস্তায় রয়েছে সেখানে পাম্প চালিয়ে জল নামানো হচ্ছে। দুপুর সাড়ে বারোটা পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী জাস্টিস চন্দ্রমাধব রোড, রামনাথ রোডে ও নর্দান পার্ক এলাকায় কিছুটা জল জমেছে। সেখানে জেট-কাম-সাকশান মেশিন এনে জল সরানোর কাজ চলছে। নর্দান পার্কে হাঁটু সমান জল রয়েছে। ভোটাররা যাতে ভোটগ্রহন কেন্দ্রে যেতে পারে সেব্য়াপারে সবরকম ব্য়বস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীও নবান্নে জরুরি বৈঠকে বসেছেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা নিয়ে।

মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকেই শহরে শুরু দিঘার জগন্নাথদেবের প্রসাদ বিলি

উত্তর সিকিমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চলছে উদ্ধার কাজ, বাড়ছে মৃত্যু

মমতার নির্দেশের পরেই ভূতুড়ে ভোটার খুঁজতে পথে ফিরহাদ, আচমকা হানা ভবানীপুরে

আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসছে ঘূর্ণাবর্ত, ১২ রাজ্যে জারি সতর্কতা    

‘ডানা’র বৃষ্টিতে ৩ জেলার চাষে ক্ষয়ক্ষতির হিসাব শুরু, ধাক্কা ২৫ হাজার হেক্টর জমিতে

বুধের দুপুরে শক্তিশালী রূপ নেবে ঘূর্ণিঝড় ডানা, বঙ্গ জুড়ে জারি সতর্কতা  

আর মাত্র দু’ঘণ্টা, ধেয়ে আসছে শক্তিশালী নিম্মচাপ, বড় আপডেট আবহাওয়া অফিসের

আর মাত্র কিছুক্ষণ, নামছে তুমুল বৃষ্টি, বঙ্গ জুড়ে লাল সতর্কতা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00