Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চলতি সপ্তাহে রাজ্যের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি সপ্তাহে রাজ্যের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বিশেষ করে রাজ্যের পশ্চিম দিকের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। ঠাণ্ডায় জবুথবু না হলেও পুরুলিয়ার মানুষ বেশ কিছুদিন ধরেই শীতের আমেজ উপভোগ করছে। বেশ কয়েকদিন ধরেই সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা রয়েছে পুরুলিয়ার আকাশ। তবে বেলা যত বাড়তে থাকে, তত শীতল হাওয়া বইতে শুরু করে। রাতের দিকে তাপমাত্রার পারদ বেশ কিছুটা নেমে যায়। চলতি সপ্তাহে এই একই ধরনের আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়ে হাওয়া অফিস। তবে চলতি সপ্তাহে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরেই থাকবে।

অন্যদিকে উত্তরের জেলাগুলিতেও চলতি সপ্তাহে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। পাশাপাশি কালিম্পংয়েও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে সিকিমে তুষারপাতের সম্ভাবনা থাকছে বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00