Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Weather: আবারও বৃষ্টির পূর্বাভাস, শীত বিদায়ের পালা

ঠাণ্ডা তেমনভাবে পড়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: আকাশ পরিষ্কার। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে রোদ ঝলমলে দিন। অর্থাৎ, ঠাণ্ডা হাওয়া। তবে তার দাপট তেমনভাবে আর দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। তবুও ঠাণ্ডা তেমনভাবে পড়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস সেই কথাই বলছে। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।হাওয়া অফিসের পূর্বাভাস ছিল, সরস্বতী পুজোর পরেও শীত আরও কিছুদিন বঙ্গে স্থায়ী হবে। ঠাণ্ডা এখনও আছে। তবে তেমন জোরাল ঠাণ্ডা নেই। বোঝাই যাচ্ছে শীত বিদায় নেওয়ার পথে।  

এদিকে পশ্চিমী ঝঞ্জার প্রভাবে আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টি-সহ তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তুষারপাত হতে পারে জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফ্ফরাবাদ, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে। পাশাপাশি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছ মৌসমভবন। বুধবার বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে।

দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসমভবন। তুষারপাত হতে পারে কালিম্পংয়ে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00