Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওভারব্রিজের দাবিতে ব্যারাকপুরে রেল অবরোধ, শিয়ালদা মেন শাখায় বন্ধ ট্রেন চলাচল

শিয়ালদা মেন শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের প্রথম দিন সোমবার ব্যারাকপুরে রেল অবরোধের (Rail Blockade) জেরে দুর্ভোগে পড়লেন সাধারণ যাত্রীরা। রেল ওভারব্রিজ তৈরির দাবিতে এদিন সকালে ব্যারাকপুর স্টেশনে অবরোধ শুরু করেন যাত্রীদের একাংশ। যার ফলে শিয়ালদা মেন শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

অবরোধকারীদের দাবি, প্ল্যাটফর্মের উপর ওভারব্রিজটির সম্প্রসারন করতে হবে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বেড়ে গেলেও ব্রিজের সম্প্রসারণ করা হয়নি বলে অভিযোগ তাঁদের। ব্যারাকপুর স্টেশনের ৪ নং ও ২ নং প্ল্যাটফর্ম রেলব্রিজ দ্বারা সংযুক্ত থাকলেও ১ নং প্ল্যাটফর্ম পর্যন্ত তা নেই। ফলে ব্যস্ত সময়ে প্ল্যাটফর্মের এদিক থেকে ওদিক যেতে অনেকটা সময় ব্যয় হয়। ফলে ট্রেন ছেড়ে যায় অনেক সময়। সেই কারণে ওভার ব্রিজের দাবি জানিয়েছিলেন তাঁরা। এর আগে একাধিকবার গণস্বাক্ষর ও রেলের দফতরে আবেদন নিবেদন করলেও কোনও সমাধান হয়নি বলে দাবি অবরোধকারীদের।

প্রসঙ্গত দু সপ্তাহ আগে থেকেই এই অবরোধের কথা প্রচার করছিলেন বারাকপুর নাগরিক মঞ্চ। সেই পূর্বের ঘোষণা অনুযায়ী এদিন সকাল থেকেই অবরোধ শুরু করেন তাঁরা। অন্যদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করছেন তারা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00