Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাওড়ার সড়ক অবরোধে আলকায়দা যোগ, মামলা হাইকোর্টে

বৃহস্পতিবার প্রায় ১১ ঘণ্টা অবরুদ্ধ ছিল ৬ নম্বর জাতীয় সড়ক। সেই ঘটনার জেরেই এবার কলকাতা হাইকোর্ট দায়ের হল জনস্বার্থ মামলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল ১০টা থেকে রাত ৯টা। টানা ১১ ঘন্টার অবরোধ। তাও জাতীয় সড়কে। থমকে হাজার হাজার গাড়ি। চূড়ান্ত হেনস্থা ও ভোগান্তির শিকার প্রায় ১ লক্ষ মানুষ। তীব্র যানজট ছড়াল ৩টি জেলায়। মুখ্যমন্ত্রীর আবেদনকেও কানে তোলেননি অবরোধকারীরা। বৃহস্পতিবার সেই অবরোধের সাক্ষী থেকেছে হাওড়া(Howrah) জেলার পাশাপাশি হুগলি ও কলকাতাও। নবী নিন্দা নিয়ে বৃহস্পতিবার প্রায় ১১ ঘণ্টা অবরুদ্ধ ছিল ৬ নম্বর জাতীয় সড়ক(National Highway 6)। সেই ঘটনার জেরেই এবার কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা(Public Interest Litigation)। আর সেই মামলায় তোলা হল প্রশ্ন, হাওড়ার এই অবরোধের নেপথ্যে কারা? সেখানে কী আলকায়দার মতো কোনও জঙ্গি গোষ্ঠী যোগ রয়েছে? এই মামলা ইতিমধ্যেই গ্রহণ করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলেই জানা গিয়েছে।

বৃহস্পতিবারের ঘটনায় আমজনতার হেনস্থার প্রশ্ন উঠে এসেছে সব থেকে বেশি। আর সেই সূত্রেই দায়ের করা হয়েছে মামলা। শুক্রবার আইনজীবী দেবদত্ত মাঝি একটি চিঠি সহ এই মামলা কলকাতা হাইকোর্টে দায়ের করেন। সেই চিঠিটি আলকায়দার বলে দাবি করেছেন দেবদত্তবাবু। তাঁর দাবি, হাওড়ার এই ঘটনার পিছনে বিদেশি মদত রয়েছে। তাই হাইকোর্ট যেন এই ঘটনা এনআইএ-কে দিয়ে তদন্ত করানোর নির্দেশ দেয়। দেবদত্তবাবুর দায়ের করা পিটিশনে বলা হয়েছে, আল কায়েদার নজরে রয়েছে ভারত। দেশকে অশান্ত করতে বড়সড় ষড়যন্ত্র চলছে। আর তাতে রয়েছে আলকায়দার ইন্ধনও। এই দাবি সপক্ষে বেশ কিছু নথিও এদিন আদালতে পেশ করছেন দেবদত্তবাবু। একই সঙ্গে দেবদত্তবাবু প্রশ্ন তুলেছেন এই ১১ ঘন্টার অবরোধ তুলতে রাজ্য সরকার কেন কোনও পদক্ষেপ করল না? রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ করলে এই অবরোধ কখনই ১১ ঘন্টা ধরে চলত না। তাহলে এই অবরোধের পিছনে রাজ্য সরকারেরও কী মদত আছে, এই প্রশ্ন তুলেছেন দেবদত্তবাবু।

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

0:00