Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৩০ তম চলচ্চিত্র উৎসবের সহ-সভাপতি হতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

আসলে গত বছরেই রাজ মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন, টানা পাঁচ বছর ধরে তিনি চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সনের দায়িত্ব সামলেছেন। কিন্তু এবার তিনি অব্যাহতি চান।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতার একটি বড় উৎসব কলতকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যেটি প্রতিবছর রাজ্য সরকারের তত্ত্বাবধানে নভেম্বর-ডিসেম্বর নাগাদ কলকাতার রবীন্দ্রসদন অর্থাৎ নন্দন চত্বরে অনুষ্ঠিত হয়। আর পুরোটাই আয়োজিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায়। টানা ৭ দিন ধরে অনুষ্ঠানটি চলে। দেশ-বিদেশের অসংখ্য শর্ট-ফিল্ম এখানে আসে এবং এই কটা দিন নন্দন চত্বর পুরো আলোয় আলোকিত হয়ে ওঠে তরুণ থেকে বয়স্কদের ভিড়ে। যাই হোক, গতবছরই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ৩০ তম চলচ্চিত্র উৎসবের জাঁকজমক আরও বড়মাপের হবে।

যা কিনা সিনেপ্রেমীদের কৌতূহল নিঃসন্দেহে বাড়িয়ে দিয়েছিল। কিন্তু তার আগেই ফাটল। কারণ এ বছর উৎসবের চেয়ারপার্সন অর্থাৎ সভাপতি পদে থাকছেন না পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। বদলে সেই পদে নয়া সভাপতি হতে পারেন পরিচালক গৌতম ঘোষ। তবে চমকের এখানেই শেষ নয়, চেয়ারপার্সনের সঙ্গে বদলে যেতে পারেন কো-চেয়ারপার্সন অর্থাৎ সহ-সভাপতিও। শোনা যাচ্ছে, সহ সভাপতি হতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এই খবরের সত্যতা এখনও যাচাই করা হয়নি। তবে চেয়ারপার্সন পদ থেকে রাজ চক্রবর্তী কেন সরে দাঁড়াচ্ছেন? আসলে গত বছরেই রাজ মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন, টানা পাঁচ বছর ধরে তিনি চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সনের দায়িত্ব সামলেছেন। কিন্তু এবার তিনি অব্যাহতি চান।

এ প্রসঙ্গে রাজ চক্রবর্তী একটি বেসরকারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি ছাড়া আরও অনেকে রয়েছেন, যাঁরা এই উৎসবকে আরও সফল করে তুলতে পারবেন। এবার তাঁদেরও সুযোগ পাওয়া উচিত। তবে চেয়ারপার্সন না থাকলেও তিনি আগের মতোই উৎসব সফল করতে নিজের যথাসাধ্য চেষ্টা করবেন। এদিকে জানা যাচ্ছে, রাজের জায়গায় বসবেন গৌতম ঘোষ। চলচ্চিত্র উৎসবের সঙ্গে তিনিও অনেকদিন ধরেই জুড়ে রয়েছেন। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা হয়নি। এই নাম ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর কলকাত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা ৪ ডিসেম্বর। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। আগামী ৩১ অগস্ট এই অনুষ্ঠানে পরিচালক, প্রযোজকদের ছবি জমা দেওয়ার শেষ তারিখ। ১৫ নভেম্বর নির্বাচিত ছবির নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00