Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আর জি করে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকেও হল না সমস্যার সমাধান, জারি কর্মবিরতি

স্বাস্থ্যভবনের কর্তারা এসেছিলেন আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে। বৈঠকে বসেন আন্দোলনকারীদের সঙ্গে। কিন্তু চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা প্রায় ২ সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি(Junior Doctors Strike)  চালিয়ে যাচ্ছেন। আর জি কর হাসপাতালে(R G Kar Medical College and Hospital) তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার সুবিচারের দাবিতেই তাঁদের এই আন্দোলন। যদিও কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকারের তরফেও দফায় দফায় কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে। কিন্তু কর্মবিরতি তোলেননি আন্দোলনে নামা জুনিয়র ডাক্তাররা। এদিন অর্থাৎ শনিবার স্বাস্থ্যভবনের কর্তারা(West Bengal State Health Departments Officers) এসেছিলেন আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে তাঁরা আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠকেও(Face to Face Meeting) বসেন। কিন্তু সেই বৈঠকেও বরফ গলেনি। জুনিয়র চিকিৎসকেরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহারে নারাজ।

আরও পড়ুন, দিল্লির জোড়-বিজোড় এবার উলুবেড়িয়ার রাস্তায়, মানতে হবে সব অটো-টোটোকে

রাজ্যের সব সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি চালিয়ে যাওয়ায় হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা বিঘ্ন ঘটছে বলে অভিযোগ। সেই অচলাবস্থা কাটাতে এদিন আর জি করে বৈঠকে বসেছিলেন স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তারা। রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক ছাড়াও সেই বৈঠকে হাজির ছিলেন আর জি কর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ মানসকুমার বন্দ্যোপাধ্যায়ও। বৈঠকে যোগ দেন আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধিরাও। উল্লেখ্য, স্বাস্থ্য ভবন আন্দোলনকারীদের প্রায় সব দাবিই ইতিমধ্যেই মেনে নিয়েছে। তবে তার পরেও কর্মবিরতি প্রত্যাহারের কোনও পরিকল্পনার কথা জানাননি আন্দোলনকারীরা। শনিবার সেই জটিলতা কাটাতেই আর জি করে আসেন স্বাস্থ্যকর্তারা। কিন্তু দেখা গেল সেই বৈঠকেও কোনও সমাধান সূত্র বার হল না। জুনিয়র চিকিৎসকেরাও তাঁদের কর্মবিরতি তুলতে রাজী হলেন না।

আরও পড়ুন, কড়া নিরাপত্তার বেষ্টনীতে বাঁধা পড়ছে নবান্ন, লক্ষ্য ছাত্র অভিযানের নামে হাঙ্গামা ঠেকানো

আর জি কর হাসপাতালের ঘটনার তদন্তভার এখন সিবিআইয়ের হাতে। দায়িত্ব পাওয়ার পর থেকে কতটা অগ্রগতি হয়েছে তদন্তে, তা জানতে শুক্রবার আন্দোলনরত চিকিৎসকরা গিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে। কিন্তু তাদের তরফে কোনও সদুত্তর না পেয়ে সেখান থেকে বেরিয়েই তাঁরা জানিয়েছিলেন, এখনই কর্মবিরতি তুলছেন না তাঁরা। যদিও স্বাস্থ্যভবনের কর্তারা বার বার আবেদন করেছেন, কর্মবিরতি তুলে কাজে যোগ দিতে। তাতে নারাজ জুনিয়র চিকিৎসকরা। শনিবার সেই জট কাটাতে স্বাস্থ্যভবনেই বৈঠকে ডাকা হয়েছি জুনিয়র চিকিৎসকদের। কিন্তু সেই বৈঠকেও কাটল না জট। আন্দোলনকারীদের দাবি, কে খুনি, মোটিভ কী ছিল, আরও কারা জড়িত – এসব মৌলিক প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালিয়ে যাবেন। তবে সূত্রের খবর, সন্ধের পর বেসরকারি হাসপাতালগুলির তরফে বৈঠকে বসা হবে। চার হাসপাতালের কর্তৃপক্ষ আলোচনায় যোগ দেবে। সেখানে কোনও চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করতে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00