Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তীব্র গরমে দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট, বিপাকে বাসিন্দারা 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তীব্র গরমে নাজেহাল অবস্থা আমজনতার। আট থেকে আশি সকলেই হাঁসফাঁস করছে। নেই বৃষ্টির পূর্বাভাস। এই পরিস্থিতিতে গত চারদিন ধরে বিদ্যুৎ সমস্যায় ভুগছেন দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দারা। বারবার সিএসসিতে অভিযোগ করা হলেও মিলেনি সুরাহা। তাই বিদ্যুৎ দফতরে গাফিলতি নিয়ে পথে নেমেছে স্থানীয়রা।

এই নিয়ে দক্ষিণেশ্বরের এক বাসিন্দা জানিয়েছেন, ‘ একদিকে গরমে নাজেহাল অবস্থা। আজ সকাল থেকে বিদ্যুৎ নেই। বিগত কয়েক বছর ধরে এই অসুবিধা চলেছে। আমরা বারবার বিদ্যুৎ দফতরে জানিয়েছি। কিন্তু কোন ব্যবস্থা করা হয়নি।‘ অন্য এক বাসিন্দা জানিয়েছেন,’ সকাল এবং রাতে বিদ্যুৎ নেই । মেরেকেটে এক ঘণ্টা ক্যারেন্ট থাকছে। কবে এই সমস্যা থেকে সমাধান হবে তা জানি না।‘

উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে টি এন বিশ্বাস রোড, আর এন ট্যাগোর রোড ও টি এন মুখার্জি রোডের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ নেই। বারবার বিদ্যুৎ দফতরে জানান হলেও কোন ব্যবস্থা নেইনি। এরপরে বিপাকে পড়েছেন বাসিন্দারা। অনেকের বাড়িতে ছোট বাচ্চা যেমন আছে , তেমনি রয়েছে বয়স্ক মানুষ। তাই বাড়িতে কারেন্ট না থাকায় বেশ অসুবিধার মুখে পড়তে হচ্ছে। কবে এই সমস্যার সমাধান হবে তা এখন অধরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00