Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আর জি কর কাণ্ডে ধৃত সিভিকের পলিগ্রাফ টেস্ট পিছিয়ে গেল, চক্রান্তের অভিযোগ তৃণমূলের

আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্ট পিছিয়ে গেল। সেই তথ্য সামনে আসতেই বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললো তৃণমূল কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে(R G Kar Medical College and Hospital) গত ৯ অগস্ট রাতে সেখানকারই এক মহিলা পড়ুয়া চিকিৎসক ধর্ষণ ও খুনের(Doctor Rape and Murder Incident) শিকার হন। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ সঞ্জয় রাই(Sanjay Rai) নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে। পরে কলকাতা হাইকোর্ট সেই মামলার তদন্তের দায়িত্ব দেয় সিবিআই(CBI)-কে। আদালতের নির্দেশ ছিল মামলা সংক্রান্ত যাবতীয় নথি ও কেস ডায়েরি সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে, তদন্তে সিবিআইকে সহযোগিতা করতে হবে এবং সঞ্জয়কেও সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। এই ৩ নির্দেশ অক্ষরে অক্ষরে অক্ষরে পালন করেছে সিবিআই। কিন্তু ঘটনার তদন্তের দায়িত্ব হাতে পাওয়া পরে ১ সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেলেও সিবিআই এখনও পর্যন্ত নতুন করে কোনও তথ্য না সামনে আনতে পেরেছে না বাড়তি কাউকে গ্রেফতার করতে পেরেছে। এরই মধ্যে তাঁরা অনুমতি পেয়েছিলেন ধৃত সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্টের(Polygraph Test)। এদিনই অর্থাৎ বুধবার তাঁদের সেই টেস্ট করানো কথা ছিল। কিন্তু সেই টেস্ট করানোর ঘটনাটি পিছিয়ে দেওয়া হয়েছে। আর সেই তথ্য সামনে আসতেই কেন্দ্রের শাসক দল বিজেপির(BJP) বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)।

আরও পড়ুন, হাইকোর্টের নির্দেশে পুলিশি নিরাপত্তা পেয়ে গেলেন সন্দীপ

সিবিআইয়ের তরফে এদিন জানানো হয়েছে, তাঁরা সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি পেলেও সেই টেস্ট এখনই করা হচ্ছে না। তা পিছিয়ে গেছে। কেন তা পিছিয়ে গেল? জানা গিয়েছে, সিবিআই যদি কারও পলিগ্রাফ টেস্ট করতে চায় তাহলে তার সম্মতি নিতেই হয়। এর জন্য আদালতে শুনানি হয়। এদিন সঞ্জয়কে আদালতে হাজির করে সেই সন্মতি চাইতো সিবিআই। কিন্তু এদিন সঞ্জয়কে আদালতে তুলতেই পারেনি সিবিআই। নিয়ম অনুযায়ী, এই ধরনের পরীক্ষার আগে অভিযুক্তের সম্মতি লাগে যা তার আইনজীবী এবং ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করতে হয়। শুধু তাই নয়, অভিযুক্ত শারীরিক এবং মানসিকভাবে সক্ষম রয়েছে কিনা সেটাও পরীক্ষা করে দেখা হয়। এখনও পর্যন্ত সেটাও করা হয়নি সঞ্জয় রাইয়ের। পলিগ্রাফ টেস্টের মাধ্যমে বোঝা যায়, যে কেউ মিথ্যা বলছে কিনা। সঞ্জয় রাইয়ের এই টেস্ট করলে জানা যেতে পারে, ওই দিন ঘটনার সময়ে সে ঠিক কী কী করেছিল, তার সঙ্গে আর কেউ ছিল কিনা এবং আরও নানা তথ্য।

আরও পড়ুন, ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল হবে যুবভারতীতেই, অনুমতি পুলিশের

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কারও পলিগ্রাফ টেস্ট বা পরীক্ষার মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাসের গতি, নাড়ির স্পন্দন তথা গতি, রক্ত চাপ, শরীর থেকে কতটা ঘাম বেরোচ্ছে ইত্যাদি দেখা হয়। কেউ মিথ্যা কথা বললে তার হৃৎস্পন্দন এবং রক্তচাপের পরিবর্তন ঘটে। তার মাধ্যমেই একটা ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু এখন সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্ট পিছিয়ে যাওয়ায় সিবিআই-এর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে গেছে। তৃণমূলের তরফে এদিন সাকেত গোখেল ট্যুইট করে অভিযোগ করেছেন, সবটাই বিজেপির চক্রান্ত। আর সেই চক্রান্তের শরিক সিবিআই-ও। তিনি লিখেছেন, ‘বিষ্ময়কর। কেন সিবিআই অভিযুক্তকে আদালতে হাজির করতে অক্ষম হল? ৭ দিন হয়ে গেছে – কেন সিবিআই নীরব, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে এবং এখন হঠাৎ পলিগ্রাফ পরীক্ষার অনুমতি নিতে পারল না কেন? একবার তার সিবিআই হেফাজত শেষ হয়ে গেলে, পলিগ্রাফ বা কোনও তদন্ত করার কোনও সুযোগ থাকবে না। আমি গতকালই বলেছিলাম – আর জি কর কেসটি চাপা দেওয়ার জন্য বিজেপি ষড়যন্ত্র করছে। তাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ সরকারকে খাটো করা এবং সরকারকে ফেলা দেওয়া। এখন স্পষ্ট হচ্ছে, বিজেপি আর সিবিআই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছে মামলাটি ধামাচাপা দিতে এবং নির্যাতিতাকে ন্যায়বিচার না পাওয়াতে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00